• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

বাংলাদেশ ক্রিকেটে দুর্নীতি দমনে কঠোর বার্তা অ্যালেক্সের

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ২০ আগস্ট ২০২৫, ০৩:০৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটে ফিক্সিং ও দুর্নীতির হুমকি মোকাবেলায় নতুনভাবে কাজ শুরু করেছেন অ্যালেক্স মার্শাল। আইসিসির দুর্নীতি দমন ইউনিটের সাবেক জেনারেল ম্যানেজার ও যুক্তরাজ্যের সাবেক পুলিশ কর্মকর্তা এই ব্রিটিশ নাগরিক এবার বিসিবির পরামর্শক হিসেবে দায়িত্ব নিয়েছেন।

ঢাকায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও বোর্ড পরিচালকদের উপস্থিতিতে প্রথম আলোচনায় মার্শাল স্পষ্ট করে বলেন, ‘সামাজিক মাধ্যম ক্রিকেটের সবচেয়ে বড় দুর্বলতা হতে পারে। তিনি সতর্ক করে জানান-ফিক্সিং সিন্ডিকেটরা প্রায়ই সামাজিক মাধ্যমে যোগাযোগ করে ক্রিকেটারদের প্রলুব্ধ করার চেষ্টা করে। তাই সচেতন থাকতে হবে, সম্ভব হলে সামাজিক মাধ্যম ব্যবহারই না করাই ভালো।’

বিপিএলের প্রসঙ্গেও সতর্কবার্তা দিয়েছেন মার্শাল। তার মতে, ফ্র্যাঞ্চাইজি লিগ পেশাদারভাবে পরিচালনা না হলে দুর্নীতিবাজদের জন্য সেটি সহজ টার্গেটে পরিণত হবে। তিনি বলেন, ‘বিপিএলের প্রতিটি ধাপে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, নইলে লিগের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে।’

দীর্ঘ সাত বছর আইসিসির দুর্নীতি দমন বিভাগ পরিচালনার পর অবসর নিলেও বাংলাদেশের আহ্বানে ফের মাঠে নেমেছেন মার্শাল। তার লক্ষ্য স্পষ্ট-বাংলাদেশ ক্রিকেটকে সুরক্ষিত রাখা। তিনি আশ্বাস দিয়ে বলেন, ‘ক্রিকেটাররা ছেলে হোক বা মেয়ে, সবার নিরাপত্তাই আমাদের প্রথম দায়িত্ব। দুর্নীতিবাজদের হাত থেকে তাদের রক্ষা করাই হবে মূল কাজ।’

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল