• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় সাগরিকার বাড়িতে চুরি

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ২০ আগস্ট ২০২৫, ০৩:৫৯ পি.এম.
শেয়ার করুন 0
জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় সাগরিকা- ছবি সংগৃহীত
জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় সাগরিকা- ছবি সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গি গ্রামে জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় সাগরিকার বাড়িতে চুরি হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে সাগরিকার সরকারি অর্থায়নে নির্মিত পাকাঘরের তালা ভেঙে প্রায় ২ লাখ ২৫ হাজার টাকা চুরি হয়।

ঘটনার সময় সাগরিকা ঢাকায় ছিলেন। তার বাবা-মা পাশের মাটির ঘরে অবস্থান করছিলেন। টাকা ফেরত দেওয়া হয়েছিল এক মাস আগে প্রতিবেশী লালুর কাছ থেকে, যা ঘরে রাখা ছিল। সেদিন রাতে চোরেরা সেটি নিয়ে যায়।

সাগরিকার বাবা লিটন আলী বলেন, ‘আমার মেয়ের পরিশ্রমের টাকা এভাবে চুরি হবে ভাবিনি। পুলিশকে জানিয়েছি, কিন্তু তেমন সাড়া পাইনি।’

সাগরিকা জানান, ‘ঘরে তালা ভেঙে টাকা চুরি হয়েছে। লজ্জায় কাউকে জানাইনি। জেলা প্রশাসক থানায় অভিযোগ দিতে বলেছেন, সেটি করেছি। তবে এখন পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।’

রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা তাজুল ইসলাম বলেন, ‘এ ঘটনা খুবই দুঃখজনক। পুলিশ তদন্ত করছে, তবে ঘটনার পর সাগরিকা মানসিকভাবে ভেঙে পড়েছে।’

রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত চলছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল