• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

লিবিয়া থেকে ১৭৫ বাংলাদেশি দেশে ফিরেছেন

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২১ আগস্ট ২০২৫, ১২:১৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৭৫ জন বাংলাদেশি নাগরিককে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে তারা বুরাক এয়ারলাইন্সের ফ্লাইট (UZ222) নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার-এর নেতৃত্বে দূতাবাসের প্রতিনিধি দল গানফুদা ডিটেনশন সেন্টারে উপস্থিত থেকে প্রত্যাবাসনের সময় বাংলাদেশিদের বিদায় জানান।

রাষ্ট্রদূত লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইওএম-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, বৈধ ও নিরাপদ পথে বিদেশে যাওয়া জরুরি এবং এর জন্য দক্ষতা অর্জনের বিকল্প নেই।

রাষ্ট্রদূত প্রত্যেককে আহ্বান জানিয়েছেন, দেশে ফিরে তাদের এলাকায় অবৈধ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে সচেতনতা ছড়াতে এবং মানবপাচারকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতে। দূতাবাস এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে।

এর আগে, বাংলাদেশ দূতাবাস, ত্রিপোলি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ডিটেনশন সেন্টারগুলোতে আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরাতে তারা স্থানীয় প্রশাসন ও আইওএমের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে।

অবৈধ পথে বিদেশে পাড়ি জমিয়ে বিপদে পড়া যারা স্বেচ্ছায় দেশে ফিরতে চান, তাদের সহযোগিতায় দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার এই উদ্যোগ মানবিক সহায়তার এক গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুলিতে নিহত মো. ইয়াছিন। ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত
বিদেশি কর্মী কোটা অনুমোদনে বড় পরিবর্তন আনলো মালয়েশিয়া
বিদেশি কর্মী কোটা অনুমোদনে বড় পরিবর্তন আনলো মালয়েশিয়া
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত আখাউড়ার প্রবাসী যুবক মো. হানিফ মিয়া। ছবি: সংগৃহীত
মক্কায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী যুবকের