• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

রানওয়ের পাশে ফ্ল্যাট কিনে বিপাকে তারকারা

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২১ আগস্ট ২০২৫, ০২:২১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নাটকের শুটিং পাড়া হিসেবে পরিচিত ঢাকার উত্তরায় বেশির ভাগ ইনডোর শুটিং হয় স্থানীয় শুটিং হাউজগুলোতে। সুবিধার্থে এই এলাকায় একই ভবনে ১৩–১৪ জন অভিনেতা-অভিনেত্রী ফ্ল্যাট কিনেছেন। ওই ভবনের নাম ভার্টিকেল-২।

এ ভবনের আটতলায় ফ্ল্যাট কিনেছেন জনপ্রিয় অভিনেতা জুটি মাসুম বাসার ও মিলি বাসার। তবে এই ফ্ল্যাটে তারা এখন বিপাকে পড়েছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের খুব কাছাকাছি হওয়ায় সিভিল এভিয়েশন ভবনের উচ্চতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। কর্তৃপক্ষ বলছে, ভবনের ওপরের অংশসহ ছাদের প্রায় ৩৩ ফুট অবৈধ স্থাপনা ভাঙতে হবে, কারণ এটি বিমান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ।

এ ভবনের অন্যান্য বাসিন্দাদেরও ক্ষতির আশঙ্কা রয়েছে। নাট্যপরিচালক হিমু আকরাম, ছোট পর্দার অভিনেত্রী নাবিলা ইসলাম, এবং অভিনেতা চঞ্চল চৌধুরীসহ আরও কয়েকজন ফ্ল্যাটের মালিকের ওপর প্রভাব পড়তে পারে। এছাড়া শামীম জামান, নিলয়, শ্যামল মওলা, সামিয়া অথৈ, সাজু খাদেম, আ. খ. ম. হাসান, নাজিয়া হক অর্ষা এবং আরফান আহমেদ এই ভবনে ফ্ল্যাট কিনেছেন।

গত ২৮ মে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রিয়াংকা রানওয়ে সোসাইটির ছয়টি ভবনের উচ্চতা নির্ধারিত সীমার চেয়ে বেশি। ফলে বিমান নিরাপত্তার জন্য এগুলো ভাঙার নির্দেশ দিয়েছে সংস্থা।

এ বিষয়ে ভার্টিকেল-২ ভবনের মালিক সৌরভ রহমান জানিয়েছেন, বাড়ি সিভিল এভিয়েশনের নির্দেশনা মেনে নির্মাণ করা হয়েছে। পরিচালক হিমু আকরাম বলেছেন, ‘আমার ফ্ল্যাট ভাঙলে ক্ষতিপূরণ দিতে হবে। আমরা আইন মানি, তবে এই খরচও বিবেচনায় আসা উচিত।’ অভিনেতা মাসুম বাসার যোগ করেছেন, “নথি যাচাই করে ফ্ল্যাট কিনেছিলাম। এখন সিভিল এভিয়েশনের কারণে যদি ফ্ল্যাট ভাঙা হয়, ক্ষতিপূরণ কে দেবে?”

সিভিল এভিয়েশন ও রাজউক জানিয়েছে, বিল্ডিংয়ের প্রায় ৩৩ ফুট অবৈধ স্থাপনা উচ্চতা নীতি লঙ্ঘন করছে, এবং শিগগিরই অংশটি ভাঙার প্রক্রিয়া শুরু হবে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান