• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

'পিলেট' অপসারণ করলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক রফিক

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২১ আগস্ট ২০২৫, ০৬:১৪ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর শরীরে রয়ে যাওয়া 'পিলেট' অপসারণ করলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে ভর্তি স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর শরীরের সংবেদনশীলস্থানে অস্ত্রোপচার করে পুলিশের ছোঁড়া গুলি বের করা হয়। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এ সফল অস্ত্রোপচার করেন। অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন ডা. সাইফুল ইসলাম, ডা. মোস্তাফিজুর রহমান, ডা এম এ কামাল। এছাড়াও উপস্থিত ছিলেন ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু (সাবেক যুগ্ম মহাসচিব, ড্যাব), অর্থেপেডিক্স সার্জন ডা: মোফাখখুরুল রানা, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ডা জাহিদুল কবির ও সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মিজানুর রহমান। 

উল্লেখ্য, ২০২৩ সালের ২৮শে অক্টোবর বিএনপি আয়োজিত মহাসমাবেশে পতিত হাসিনা সরকারের পুলিশের ছোঁড়া গুলিতে মারাত্মকভাবে আহত হয়েছিলেন এস এম জিলানী।

প্রাথমিক চিকিৎসায় অল্পসংখ্যক  পিলেট অপসারণ করা সম্ভব হলেও কিছু পিলেট শরীরে রয়ে যায়। এই পিলেট নিয়েই এতদিন আন্দোলন সংগ্রামে অগ্রনী ভুমিকা পালন করেছেন এস এম জিলানী।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা রফিকুল ইসলাম জানান, বর্তমানে জিলানীর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। পিলেটটি যেহেতু শরীরের সংবেদনশীল জায়গায় ছিলো তাই এটি অপসারণ করা না হলে ভবিষ্যতে মারাত্মক ঝুঁকির সম্ভাবনা ছিল। জিলানীর পরিবার তার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক