• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘হাসিনাকে দিয়েই বাংলাদেশিদের বিতাড়নের কাজ শুরু করুন’

আন্তর্জাতিক ডেস্ক    ২২ আগস্ট ২০২৫, ০৩:২৮ পি.এম.
এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি।ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন হায়দরাবাদের সাংসদ এবং এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) এক অনুষ্ঠানে ওয়াইসি বলেছেন, কেন্দ্রীয় সরকার যদি ভারত থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে চায়, তাহলে তাদের পদচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েই সে কাজ শুরু করা উচিত।

ওয়াইসি বলেন, মালদা ও মুর্শিদাবাদের দরিদ্র বাংলাভাষী ভারতীয়দের বিভিন্ন রাজ্য থেকে জোর করে ধরে এনে বাংলাদেশ সীমান্তবর্তী ‘নো ম্যানস ল্যান্ড’-এ ছেড়ে দিয়ে আসা হচ্ছে। মোদি সরকারের ‘বাং‌লাদেশি বিতাড়নের নীতি’ নিয়ে প্রশ্ন তুলতে গিয়েই হাসিনা-প্রসঙ্গের অবতারণা করেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের অনুষ্ঠানে নরেন্দ্র মোদির সরকারের উদ্দেশে ওয়াইসি প্রশ্ন রাখেন, কেন আমরা হাসিনাকে এ দেশে আশ্রয় দিয়েছি? তিনিও তো একজন বাংলাদেশি! 

আন্দোলনের জেরে গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ভারতে চলে যান শেখ হাসিনা এবং সেই থেকে ওই দেশেই আছেন তিনি। 

সূত্র: আনন্দবাজার
 
ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুদ্ধের মধ্যে বড় দুঃসংবাদ পেল ইরান
যুদ্ধের মধ্যে বড় দুঃসংবাদ পেল ইরান
নেতানিয়াহুর জীবিত থাকার প্রমাণের ভিডিওকে ‘ডিপফেইক’ বলছে গ্রোক
নেতানিয়াহুর জীবিত থাকার প্রমাণের ভিডিওকে ‘ডিপফেইক’ বলছে গ্রোক
ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ১২ বিলিয়ন ডলার: হোয়াইট হাউস
ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ১২ বিলিয়ন ডলার: হোয়াইট হাউস