• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

সিন্ডিকেট ভাঙা শুধু সরকারের দায়িত্ব নয়: স্বাস্থ্য উপদেষ্টা

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৩ আগস্ট ২০২৫, ০৫:৪৯ পি.এম.
শেয়ার করুন 0
স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম-ছবি সংগৃহীত
স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম-ছবি সংগৃহীত

স্বাস্থ্য খাতে সিন্ডিকেট ভাঙা শুধুমাত্র সরকারের একার দায়িত্ব নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। তিনি বলেন, এ কাজে স্থানীয় সচেতন ব্যক্তি, হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্বাস্থ্যকর্মীসহ সবাইকে একযোগে কাজ করতে হবে।

শনিবার (২৩ আগস্ট) রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “জনবল সংকট একদিনে সৃষ্টি হয়নি। সমাধানের জন্য সরকার কাজ করছে, তবে কিছুটা সময় লাগবে। সারা দেশে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে।”

পরিদর্শনকালে তিনি হাসপাতালের চিকিৎসা সেবা, ওষুধ সরবরাহ ও রোগীদের চিকিৎসা গ্রহণের পরিবেশ সরেজমিনে দেখেন এবং ওয়ার্ডে গিয়ে কর্মী ও রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবু জাফর, সিভিল সার্জন শাহীন সুলতানা, তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনির্বান মল্লিকসহ অন্যান্য স্বাস্থ্য ও প্রশাসন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শিশুযত্ন ও সুইমসেইফ কর্মসূচি স্থবির
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত
ঠোঁটকাটা-তালুকাটা শিশুদের সুখবর দিলেন স্বাস্থ্যমন্ত্রী
ছবি: ভিওডি বাংলা
ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী