• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

মুক্তিযুদ্ধের নাম কি তবে ‘৭১ ডিল’ হয়ে গেল: শাওন

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২৪ আগস্ট ২০২৫, ১২:৫৭ পি.এম.
শেয়ার করুন 0
অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন-ছবি সংগৃহীত
অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন-ছবি সংগৃহীত

অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন বর্তমানে অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিষয়ে সরব। দেশের সাম্প্রতিক ইস্যু নিয়েও নিয়মিত মন্তব্য করছেন তিনি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জাতীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর এক সংবাদ সম্মেলনের ভিডিও শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন শাওন। শনিবার (২৩ আগস্ট) নিজের ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করে তিনি লিখেছেন-

“এই ‘ঘিলু’ মহোদয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন কবে? ফরেন পলিসি নিয়ে পাকিস্তানের ফরেন মিনিস্ট্রির সাথে মিটিং করছেন!”

এরপর তিনি যোগ করেন, “ওনার ভাষ্যমতে ‘গত ১৫/২০ বছরে’ অনেক চেষ্টা করেও পাকিস্তান তাদের ভালো ভালো জিনিস আমাদের শেখাতে পারেনি! যাক ভালোই হলো, ‘বিল্ডিং রিলেশনশিপ’-এর পর এখন বাংলাদেশ সব শিখে নেবে।”

সবশেষে ক্ষোভ প্রকাশ করে শাওন লিখেছেন, “৪৪ সেকেন্ড পার করে দেখলাম ‘৭১ ডিলের একটা ইস্যুও নাকি আছে, যেটা ওনাদের মতে দ্রুত সমাধান(!) করা উচিত। মুক্তিযুদ্ধের নাম কি তবে ‘৭১ ডিল’ হয়ে গেল!”

১৯৮১ সালের ১২ অক্টোবর জন্ম নেওয়া মেহের আফরোজ শাওন একজন অভিনেত্রী, নৃত্যশিল্পী, সঙ্গীতশিল্পী, পরিচালক ও স্থপতি। তিনি খ্যাতনামা কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী ছিলেন।

শাওনের বাবা জামালপুর-৫ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তার মা বেগম তহুরা আলী ১৯৯৬-২০০১ ও ২০০৯-২০১৪ মেয়াদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। শাওন নিজেও আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান