• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

জাতীয় কবির স্মৃতিধন্য তেওতা জমিদারবাড়ি সংরক্ষণে রুল

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৪ আগস্ট ২০২৫, ০৩:৩৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী প্রমীলা দেবীর স্মৃতিবিজড়িত মানিকগঞ্জের তেওতা জমিদার বাড়ি ঐতিহাসিক নিদর্শন হিসেবে সংরক্ষণে কেন নির্দেশ দেওয়া হবে না-তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সংস্কৃতি সচিব, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক, মানিকগঞ্জের জেলা প্রশাসক ও শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে নেওয়া পদক্ষেপের অগ্রগতি প্রতিবেদন ৬০ দিনের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালককে।

রোববার (২৪ আগস্ট) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী জাহিদ আহমেদ হিরো। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাদ্দেস-উল-ইসলাম (টুটুল)। এর আগে ৩ আগস্ট জাতীয় এক দৈনিকে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে তিনি রিট দায়ের করেন।

রিটে বিবাদী করা হয়েছে সংস্কৃতি সচিব, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক, মানিকগঞ্জের জেলা প্রশাসক ও শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে।

সতের শতকে দিনাজপুরের ব্যবসায়ী পঞ্চানন সেন তেওতা জমিদার বাড়িটি নির্মাণ করেন। পরবর্তীতে এই বাড়ি হয়ে ওঠে নজরুল ও প্রমীলা দেবীর প্রেমকাহিনির স্মৃতিবিজড়িত স্থান। এখানেই প্রমীলার রূপে মুগ্ধ হয়ে নজরুল লিখেছিলেন বিখ্যাত কবিতা ‘তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সেকি মোর অপরাধ’। জমিদার বাড়ির পাশেই ছিল প্রমীলা দেবীর বাবার বাড়ি।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনা
ট্রাকচালক হত্যা শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট
টেকনাফের সাবেক কাউন্সিলর একরামুল হক। ছবি: সংগৃহীত
একরামুল হত্যা শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন
ছবি: সংগৃহীত
মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে গ্রেপ্তার ৩ জন রিমান্ডে