• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ২৪ আগস্ট ২০২৫, ০৫:২০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এএফসি) রোববার (২৪ আগস্ট)  আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে। সিরিজটি ২ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।

সিরিজ শুরু হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে। প্রথম ম্যাচ ২ অক্টোবর, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ৩ ও ৫ অক্টোবর। এরপর তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে, যা মাঠে গড়াবে ৮, ১১ ও ১৪ অক্টোবর।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিইও নাসিব খান বলেন, “আমরা আনন্দিত বাংলাদেশকে এই বহুল প্রতীক্ষিত সিরিজে আতিথ্য দিতে পারায়। সমর্থকরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ এবং উচ্চমানের ক্রিকেট উপভোগ করবেন।”

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, “আফগানিস্তানের বিপক্ষে এই হোয়াইট-বল সিরিজ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রোমাঞ্চকর হবে। সিরিজটি আমাদের দুই বোর্ডের সম্পর্কের শক্তি ও পারস্পরিক শ্রদ্ধার প্রতিফলন ঘটাবে। আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই।”

উভয় দলই এই সিরিজ শুরু করবে এশিয়া কাপ শেষ হওয়ার পর, যেখানে তারা গ্রুপ ‘বি’-তে প্রতিদ্বন্দ্বিতা করবে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল