• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

বাচসাস পরিবারের সদস্য বাদল আহমেদ আর নেই

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২৫ আগস্ট ২০২৫, ১২:৫১ পি.এম.
শেয়ার করুন 0
বাদল আহমেদ। ছবি: সংগৃহীত
বাদল আহমেদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর পরিবারের সদস্য বাদল আহমেদ আর নেই।

সোমবার ( ২৫ আগস্ট) সকাল ৭টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ আসরের নামাজের পর রাজধানীর গোলাপবাগে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন করা হবে।

তার মৃত্যুতে বাচসাস পরিবার গভীর শোক প্রকাশ করেছে। বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ এবং সাধারণ সম্পাদক রাহাত সাইফুল এক যৌথ শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বাদল আহমেদ দীর্ঘদিন সাপ্তাহিক প্রতিচিত্র পত্রিকা, বিজয় টেলিভিশনের বার্তা সম্পাদক এবং সর্বশেষ তিনি দৈনিক আমার বার্তা পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

বাদল আহমেদ বাচসাসের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

ভিওডি বাংলা/ আরিফ

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান