• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

প্রীতি ম্যাচ খেলতে ভারতে আসছে আর্জেন্টিনা

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ২৫ আগস্ট ২০২৫, ০১:৩০ পি.এম.
শেয়ার করুন 0
প্রীতি ম্যাচ খেলতে ভারতে আসছে আর্জেন্টিনা। ছবি: সংগৃহীত
প্রীতি ম্যাচ খেলতে ভারতে আসছে আর্জেন্টিনা। ছবি: সংগৃহীত

ফুটবলের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দুর্দান্ত ফর্মে আছে মাঠে। একের পর এক জয়ে সমর্থকদের মন জয়ের পর এবার ভারতীয় ভক্তদের সামনে খেলার সুযোগ পাচ্ছেন মেসিরা। চলতি বছর নভেম্বরে প্রীতি ম্যাচ খেলতে ভারতে আসছে লিওনেল স্কালোনির দল।

আর্জেন্টিনার গণমাধ্যম জানিয়েছে, কেরালার তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি আয়োজন করা হবে। কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমানও নিশ্চিত করেছেন, এ ম্যাচে লিওনেল মেসি মাঠে নামবেন।

এএফএ সূত্রে জানা গেছে, ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এক ম্যাচের জন্যই বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮১ কোটি টাকা পাচ্ছে আর্জেন্টিনা দল, জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

তবে আর্জেন্টিনার প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে শোনা যাচ্ছে মরক্কো, জাপান, কোস্টারিকা ও অস্ট্রেলিয়ার নাম। যদিও আর্জেন্টিনা চাইছে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৫০-এর মধ্যে থাকা কোনো দলের বিপক্ষে খেলতে।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল