• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

ইবিতে বিশুদ্ধ পানি সরবরাহে ডিভাইস বিতরণ

  ইবি প্রতিনিধি
প্রকাশ:  ২৫ আগস্ট ২০২৫, ০৫:০০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ছাত্র-ছাত্রীদের বিশুদ্ধ পানি সরবরাহে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কলা অনুষদভুক্ত বিভাহসমূহে ডিভাইস বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালরিতে এই ডিভাইস বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। 

কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এমতাজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. নকীব মো. নসরুল্লাহ ও বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। এছাড়া, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. মোহা. তোজাম্মেল হোসেন, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ড. আব্দুল গফুর গাজী, জুলাই ৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ.কে.এম. শামছুল হক ছিদ্দিকী ও কলা অনুষদভুক্ত শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন বলনে, "আমাদের কলা অনুষদে পানির স্তর অনেক নিচে হওয়াতে সাবমারসিবল ছাড়া টিউবওয়েল স্থাপনের কোনো সুযোগ নাই। যার জন্য আমদের অনুষদ ভবন থেকে পানীয় পানি নিয়ে আসতে হতো। এই সমস্যার দূর করতে আমি কলা অনুষদভুক্ত সিনিয়র শিক্ষাদের পরামর্শ করি। তাদের পরামর্শে আজকে পানির ডিভাইস দেওয়ার সিদ্ধান্ত হয়।

এসময় তিনি কলা অনুষদভুক্ত চাকরিরত নিম্নপদস্থ কর্মচারীদের (MLSS) দাপ্তরিক ও বিভিন্ন কাজে কষ্ট লাঘবে তাদের জন্য মোটরসাইকেলে ব্যবস্থা করার অনুরোধ জানান

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন, 'সুপেয় পানির ব্যবস্থা শুধু এখানে মন বিশ্ববিদ্যালয় জুড়ে করা উচিত। পানির ডিভাইস বসালে হবে না, এর রক্ষণাবেক্ষণ করতে হবে, সঠিক ভাবে ব্যবহার করতে হবে এবং প্রতিনিয়ত সার্ভিসিং করতে হবে।'

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মো. নসরুল্লাহ বলেন, 'আমরা তিনবেলা খাবার খায়, কিন্তু পানি পান করার কোনো বেলা নেই। যত বেশি পরিমাণ পানি খাবে ততোবেশি তোমাদের জন্য উপকার হবে। পানি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের শরীরের কোথায়ও কেঁটে গেলে আমরা দেখতে পাই, কিন্তু শীরের ভেতরে কিছু হলে সে আমরা দেখি না। তাই আমাদের বেশি বেশি বিশুদ্ধ পানি খাওয়া প্রয়োজন। তোমাদের মূল উদ্দেশ্য হলো, তোমরা সুস্থ থাকবে এবং সুন্দর করে লেখা পড়া করবে।'

এসময় তিনি শিক্ষার্থীদের নাস্তা-পানির সুব্যবস্থা করার জন্য প্রতিটি একাডেমি ভবনে একটি করে ট্রিস্টল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাবিতে শিবিরের প্রতীকী ‌‌‌‘লীগ ধর ম্যারাথন’
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে