• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

পিআর নির্বাচনের পক্ষে নই: মান্না

  বগুড়া প্রতিনিধি
প্রকাশ:  ২৫ আগস্ট ২০২৫, ০৯:৩৩ পি.এম.
শেয়ার করুন 0
বগুড়ায় নাগরিক ঐক্যের কর্মীসভায় মাহমুদুর রহমান মান্না। ছবি: সংগৃহীত
বগুড়ায় নাগরিক ঐক্যের কর্মীসভায় মাহমুদুর রহমান মান্না। ছবি: সংগৃহীত

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আমরা পিআর নির্বাচনের পক্ষে নই। কারণ যে দেশগুলোতে পিআর নির্বাচন হয়েছে, সে দেশগুলো ভালো নেই। আমরা চাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন, যেখানে সাধারণ মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবে।’

সোমবার (২৫ আগস্ট) বিকেলে বগুড়া জেলা পরিষদে নাগরিক ঐক্যের কর্মীসভায় তিনি এ কথা বলেন। সভা শেষে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিভিন্ন এলাকায় নির্বাচনি গণসংযোগ করেন তিনি।

মান্না বলেন, ‘মাত্র ২৫ দিনের আন্দোলনে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। দেড় হাজার মানুষ রাজপথে প্রাণ দিয়েছে। কিন্তু যার জন্য আন্দোলন হয়েছিল, সেটি কি অর্জিত হয়েছে? দেশে এখনও চাঁদাবাজি, দখলবাজি, ছিনতাই ও রাহাজানি চলছে। হাসিনার ১৫ বছরের লুটপাটের প্রভাব এখনো বিদ্যমান। দ্রব্যমূল্যও সাধারণ মানুষের নাগালে আসেনি। তাই সংস্কার চললেও অবাধ নির্বাচনের দিকে নজর দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘এখনও পুলিশের ওপর মানুষের বিশ্বাস ফেরেনি। টাকা ছাড়া মামলা হয় না, ঘুষ ছাড়া অফিসে কাজ হয় না। পুলিশের প্রতি আস্থা ফিরলেই এ দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এনজিওর লোক হলেও কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। 

নাগরিক ঐক্য বগুড়ার সংগঠক রাজিয়া সুলতানা ইভার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক তালুকদার সজীব, জেলা শাখার সাইদুর রহমান সাগরসহ আরও অনেকে।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক