• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

নিজের উন্নতিতে মেসির অবদান জানালেন ডেম্বেলে

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ২৬ আগস্ট ২০২৫, ০২:১৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বার্সেলোনায় সময়টা ওসমান ডেম্বেলের জন্য সবসময় সুখের ছিল না। ইনজুরিতে কাটিয়েছে বেশির ভাগ সময়। তবুও লিওনেল মেসির কাছ থেকে অনেক কিছু শিখেছেন তিনি। ডেম্বেলের ভাষ্য, মেসিই তাকে স্বপ্ন দেখিয়েছিলেন, পরামর্শ দিয়েছিলেন। আর সেই স্বপ্ন পূরণ করতে চান তিনি-জিততে চান ব্যালন ডি’অর।

২০১৭ সালে বার্সেলোনায় যোগ দেওয়া ডেম্বেলের মেসির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। আর্জেন্টাইন মহাতারকার পাশে খেলেছেন চার মৌসুম। মাঠে যখনই সমস্যায় পড়েছেন, পাশে পেয়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসিকে। এমনকি ড্রেসিংরুমে মেসির পাশের লকারটাও তার জন্য বরাদ্দ ছিল।

ফোরফোরটু-কে দেওয়া সাক্ষাৎকারে ডেম্বেলে বলেন, “প্রথম দিন থেকেই মেসির সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো ছিল। আমাকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতেন। বলতেন, স্বপ্ন পূরণ করতে চাইলে সিরিয়াস হতে হবে। এরপর থেকে তার খেলা দেখতাম এবং শেখার চেষ্টা করতাম।”

মাঠে মেসির অবস্থান, চলাফেরা ও কৌশল সবই তার জন্য শিক্ষণীয় ছিল। তিনি বলেন, “মেসি নাম্বার টেন খেলুক বা নাম্বার নাইন, তার মাঠে অবস্থান নেওয়ার কৌশল অসাধারণ। মাঝে মধ্যে চার-পাঁচ মিনিট যেন তাকে দেখাই যায় না। তারপর হঠাৎ বল পেলে সবকিছু ঠিক কীভাবে করতে হবে, তা যেন তার মস্তিষ্কে আগে থেকেই লেখা থাকে।”

ডেম্বেলেকে দলে অন্য খেলোয়াড়দের সঙ্গে মেসির বোঝাপড়ার কথাও স্মরণ করানো হয়। তিনি বলেন, “জর্দি আলবা কখন সামনে উঠবে, কখন বল বাড়াবে-সব যেন মেসির আগে থেকেই জানা থাকে। তিনি ফুটবল ভীষণ ভালোভাবে বোঝেন। নিজের অবস্থান নিখুঁতভাবে ঠিক করে নেন। আর বল পায়ে থাকলে তিনি কী করতে পারেন, সেটা আমরা সবাই জানি।”

বার্সেলোনায় চার মৌসুমে মেসির সঙ্গে ৯৫ ম্যাচ খেলা ডেম্বেলের জন্য স্মৃতিটি এখনও তাজা। জিজ্ঞেস করা হলে যে একদিন কি তার দুই বছরের মেয়েকে মেসির সঙ্গে খেলার গল্প বলবেন কি না, হাসিমুখে তিনি উত্তর দেন, “আমি তো এখনই তাকে বলি!”

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল