• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বদিউল আলম মজুমদার

হাসিনাকে অনুসরণ করলে দলগুলোর দায়বদ্ধতা বাড়বে

নিজস্ব প্রতিবেদক    ২৬ আগস্ট ২০২৫, ০৩:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, শেখ হাসিনাকে অনুসরণ করলে রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা বাড়বে বলেও মনে করেন তিনি। রাজনৈতিক দলগুলো যদি সংস্কারের বিষয়ে কর্ণপাত না করে, তাহলে এর মাশুল তাদেরকেই দিতে হবে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর সিরডাপে সুজন আয়োজিত জুলাই জাতীয় সনদের খসড়া নিয়ে জনমত জরিপের ফলাফল বিষয়ক নাগরিক সভায় তিনি এসব কথা বলেন।

জনমত জরিপে দেখা গেছে, প্রায় ৯০ শতাংশ মানুষ বলেছে- তারা দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের পক্ষে ৮৭ শতাংশ মানুষ। প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ১০ বছর থাকার সঙ্গে একমত ৮৯ শতাংশ। 

এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, রাজনৈতিক দলগুলোর কাছে সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয়টি কমিশন বার বার আলোচনার টেবিলে আনলেও বারবারই তা প্রত্যাখ্যাত হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরও ১২ ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল
ভুয়া তথ্য আরও ১২ ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল
নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি
নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি
১৬ দেশের ৫৭ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে
ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ১৬ দেশের ৫৭ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে