• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

আফরিনের মাথায় ‘মিস স্টার ইউনিভার্স’ মুকুট

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২৬ আগস্ট ২০২৫, ০৪:৪৯ পি.এম.
শেয়ার করুন 0
মডেল অনন্যা আফরিন-ছবি সংগৃহীত
মডেল অনন্যা আফরিন-ছবি সংগৃহীত

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ‘মিস স্টার ইউনিভার্স’ প্রতিযোগিতায় জয়ী হয়ে দেশে ফিরেছেন বাংলাদেশি মডেল অনন্যা আফরিন। বিশ্বের নয়টি দেশের প্রতিযোগীর মধ্য থেকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি। দেশে ফেরার পর তাকে সংবর্ধনা জানাতে আয়োজন করা হয় বিশেষ একটি অনুষ্ঠানের।

অনন্যা আফরিন বলেন, “এই সাফল্যের জন্য আমি সৃষ্টিকর্তা, আমার মা এবং আমার শিক্ষক পিয়াল ভাইকে ধন্যবাদ জানাই। দেশের পতাকা আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে পেরে আমি গর্বিত। আশা করি, ভবিষ্যতেও দেশের নাম আরও উজ্জ্বল করতে পারব।”

অনুষ্ঠানে বক্তারা অনন্যার এই অর্জনকে বাংলাদেশের জন্য গৌরবময় সাফল্য হিসেবে উল্লেখ করেন এবং তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি কাজী হায়াত, প্রযোজক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সামসুল আলম, শিল্পী সমিতির সহসভাপতি ডিএ তায়েব, অভিনেতা শাওন আশ্রাফ, ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেন, চিকিৎসক সাবরিনা এবং অনন্যার মা নাছিরাসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান