• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

সাবেক যুবদল নেতা মামুন হাসান কারাগারে

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৬ আগস্ট ২০২৫, ০৭:৪২ পি.এম.
শেয়ার করুন 0
জাতীয়তাবাদী যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান। ছবি: সংগৃহীত
জাতীয়তাবাদী যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান। ছবি: সংগৃহীত

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দায়েরকৃত চার মামলায় দণ্ড পাওয়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মামুন হাসান। 

শুনানি শেষে ঢাকার পৃথক চার আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। চারটি পৃথক মামলায় সর্বমোট দশ বছর কারাদন্ডের রায় রয়েছে। 

মামুন হাসানের নামে বিগত সরকারের সময়ে বিভিন্ন থানায় সর্বমোট ৪ শতাধিক রাজনৈতিক মামলা দায়ের করা হয়। এর মধ্যে ২৮৭টি মামলা চলমান আছে।

কারাগারে যাওয়ার আগে আদালতের ফটকে দাড়িয়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে মামুন হাসান বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল বিধায় আত্মসমর্পণ করেছি। পুলিশকে তাদের কাজ করতে দেন, কোন সমস্যা যেনো না হয়। শেখ হাসিনা যেমন বিদায় নিয়েছে, এই অন্যায় রায়ের বিরুদ্ধে আমরা আপিল করেছি । রায়ে আমরা ন্যায়বিচার পাবো ইনশাআল্লাহ। 

মামলার বিষয়ে আসামিপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম বলেন, স্বৈরাচার শেখ হাসিনা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ধ্বংস করার চেষ্টা করেছিলেন। জামিন দেয়ার এখতিয়ার বিজ্ঞ আদালতের না থাকায় বাংলাদেশ বাচানোর আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা রাখা  মামুন হাসানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

মামলার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৮ নভেম্বর মিরপুর মডেল থানার দ্রুত বিচার আইনের মামলায় তিন বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের সাজা দেওয়া হয়। একইদিন মিরপুর মডেল থানার দ্রুত বিচার আইনের আরেক মামলায় তার তিন বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের সাজা দেওয়া হয়। একই বছরের ১২ নভেম্বর মিরপুর মডেল থানার মামলায় পৃথক দুই ধারায় আড়াই বছরের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের সাজা দেওয়া হয়। এর আগে ওই বছরের ২৬ অক্টোবর মিরপুর মডেল থানার এক মামলায় দেড় বছরের কারাদণ্ড এবং তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের সাজা দেওয়া হয়।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনা
ট্রাকচালক হত্যা শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট
টেকনাফের সাবেক কাউন্সিলর একরামুল হক। ছবি: সংগৃহীত
একরামুল হত্যা শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন
ছবি: সংগৃহীত
মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে গ্রেপ্তার ৩ জন রিমান্ডে