• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

‘লোকে নেপো কিড বলবে’, কাজল-কন্যাকে

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২৭ আগস্ট ২০২৫, ০৪:৪৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউডে এখনও তাঁর অভিষেক হয়নি। তিনি অজয় ও কাজলের কন্যা নিসা দেবগণ। কিন্তু প্রশ্নটা রয়ে গিয়েছে। বাবা-মায়ের জুতোয় কি পা গলাবেন নিসা, নাকি বেছে নেবেন অন্য কোনও পেশা? পার্টি করতে বড্ড ভালবাসেন তিনি। বিভিন্ন সময় পার্টি থেকে টলমল পায়ে বেরোতে দেখা গিয়েছে নিসাকে। কখনও আবার পোশাকের কারণে বিতর্কে জড়িয়েছেন এই তারকা-কন্যা। পরিচিতি যেমন হয়েছে, তেমনই এই পরিচিতির কারণে বিড়ম্বনাও পোহাতে হয় নিসাকে। এ বার সেই কারণেই কি নিজের কর্মজীবন নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন নিসা!

আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন নিসা। এ বার মা কাজল সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘‘আমার মেয়ে ২২-এ পা দিয়েছে। ইতিমধ্যেই ও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে, বলিউডে ও এখনই আসতে চায় না।’’ পরবর্তী কালে মেয়ের কর্মজীবন কী হবে, তা নিয়ে অবশ্য কিছু জানাননি অভিনেত্রী। তারকা-সন্তানদের প্রায় সর্বক্ষণ থাকতে হয় আতশ কাচের তলায়। চুন থেকে পান খসলেই পড়তে হয় সমালোচনার মুখে। যদিও ছোটবেলা থেকে ছেলেমেয়েকে সমালোচনা সহ্য করতে শিখিয়েছেন অভিনেত্রী কাজল। মেয়ের বিরুদ্ধে অকারণে নিন্দামন্দ শুনে এক সময় প্রতিবাদও জানিয়েছেন অজয়। তবে কাজল একজন পরিণত মায়ের মতো সন্তানদের সামলেছেন।

বুঝিয়েছেন, সব কথা গায়ে মাখার দরকার নেই। কাজলের কথায়, ‘‘আমি ওদের বলি, তুমি মন্দিরে গেলেও লোকে কথা বলবে, ক্লাবে গেলেও কিছু লোকজন নিন্দে করবেই। কারণ, তোমরা অভিনেতা পরিবারের সন্তান। এ সব কথা ভেবে মাথা খারাপ করার কোনও মানে নেই।’’

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান