• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

কোয়াব নির্বাচনে অনলাইনে ভোট, সাকিব-মাশরাফি বাদ

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ২৮ আগস্ট ২০২৫, ০৬:১৪ পি.এম.
শেয়ার করুন 0
সাকিব-মাশরাফি -ছবি সংগৃহীত
সাকিব-মাশরাফি -ছবি সংগৃহীত

ক্রিকেটারদের স্বার্থ সংরক্ষণ করে আসছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। তবে গত বছরের আগস্টের পর থেকে সংগঠনটির কার্যক্রম প্রায় বন্ধ ছিল।

সম্প্রতি কোয়াবকে নতুনভাবে সক্রিয় করতে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। দীর্ঘদিন পর এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে কোয়াবের নির্বাচন। নতুন কমিটিতে থাকবেন একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি, একজন সহ-সভাপতি এবং আটজন কার্যনির্বাহী সদস্য। সাধারণ সম্পাদক পদটি এই নির্বাচনে নেই।

নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ সেপ্টেম্বর, মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনের আয়োজনের দায়িত্বে থাকবে বর্তমান ১৩ সদস্যের অ্যাডহক কমিটি। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে রয়েছেন ইফতেখার রহমান মিঠু।

চলতি সময়ে বাংলাদেশ দলের ক্রিকেটাররা সিলেটে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ব্যস্ত থাকলেও নির্বাচনকে কেন্দ্র করে কমিটি জানিয়েছে, নির্বাচনের সময় ক্রিকেটাররা ঢাকায় ফিরে ভোট দিতে পারবেন। একটি অ্যাডহক কমিটির সদস্য বলেন, “ক্রিকেটারদের সঙ্গে তারিখ মিলিয়ে আমরা ভোটের সময় ঠিক করেছি। তাই তাঁদের ভোট না দেওয়ার কোনো কারণ নেই। ৪ তারিখ সকালে ঢাকায় আসার পর বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে জাতীয় দলের ক্রিকেটাররা ভোট দিতে পারবেন।”

তবে আসন্ন নির্বাচনে সাকিব আল হাসান ও মাশরাফি বিন মোর্ত্তজা ভোট দিতে পারবেন না, কারণ তারা নির্বাচনের জন্য প্রয়োজনীয় নতুন মেম্বারশিপ সময়মতো পূরণ করেননি।

অন্যদিকে, যারা দেশে নেই বা ঢাকায় থাকতে পারবে না, তারা অনলাইনে ভোট দিতে পারবেন। এতে বিশেষ সুবিধা থাকবে ইংল্যান্ডে থাকা যুবা ক্রিকেটার এবং রাজশাহীতে থাকা এইচপি দলের সদস্যদের।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল