• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

অনেকে আমাকে মুসলিম হওয়ার কারণে টার্গেট করে

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ২৮ আগস্ট ২০২৫, ০৮:০৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছিল ভারত। সেই ম্যাচে ভারতের পেসার মোহাম্মদ শামি ওভারপ্রতি সবচেয়ে বেশি রান (১১) খরচা করেছিলেন। যে কারণে ভারতের সমর্থকরা সমালোচনায় বিদ্ধ করেছিলেন শামিকে। এমনকি কেউ কেউ তাকে ‘পাকিস্তানি’ বলেও গালাগাল করেছিলেন।

শামি বলেন, ‘অনেকে আমাকে মুসলিম হওয়ার কারণে টার্গেট করে, বিশেষ করে পাকিস্তানের ম্যাচের পর। আমি এসব নিয়ে ভাবি না। আমি তো মেশিন নই। ভালো দিন যেমন আসবে, খারাপ দিনও আসবে। আমি যখন দেশের হয়ে খেলি, তখন উইকেট নেওয়া আর ম্যাচ জেতার দিকে আমার ফোকাস থাকে। সোশ্যাল মিডিয়ার দিকে নয়।

তিনি বলেন, আমি বিতর্কের বাইরে থাকি। সরকার আর বোর্ড যা সিদ্ধান্ত নেবে, আমরা তাই মেনে চলি। পাকিস্তানের বিপক্ষে খেলার আলাদা অনুভূতি আছে। কারণ সমর্থকদের উন্মাদনা অন্য রকম। তবে খেলোয়াড়দের জন্য এটা পারফর্ম করার ব্যাপার।
ট্রল বা স্লেজিংয়ের শিকার হওয়া প্রসঙ্গে শামি বলেন, ‘একেবারেই না। শুধু একবার টেস্ট ম্যাচে বিরক্ত হয়েছিলাম, যখন কেউ সময় নষ্ট করছিল। তখন বলেছিলাম- তোমার খেলা খেলো। এটাই ছিল আমার আগ্রাসন। ট্রলিং আমাকে প্রভাবিত করতে পারে না, কারণ আমি সেটি এড়িয়ে যাই।’

শুধু সেই এক বারই নয়, বিভিন্ন সময়েই ভারতের উগ্র সমর্থকরা শামিকে নিয়ে নেতিবাচক ও বিদ্বেষপূর্ণ মন্তব্য করেছেন। শামি মনে করেন, মূলত মুসলিম হওয়ার কারণেই অনেকে তাকে সমালোচনার লক্ষ্যবস্তু বানান। সম্প্রতি নিউজ-২৪ এর সঙ্গে এ বিষয়ে খোলামেলা কথা বলেছেন ৩৪ বছর বয়সী এই পেসার।

আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপে গ্রুপ পর্বেই মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। তবে পেহেলগামের সন্ত্রাসী হামলা ও গেল মে মাসে দুই পক্ষের সামরিক উত্তেজনার পর ভারতীয় সাবেক ক্রিকেটারদের অনেকেই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ না খেলার কথা বলেছেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল