• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

নির্বাচন কমিশনের রোডম্যাপকে ইতিবাচক দেখছে এবি পার্টি

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৮ আগস্ট ২০২৫, ১০:১১ পি.এম.
শেয়ার করুন 0
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ছবি: সংগৃহীত
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে, তাকে ইতিবাচক হিসেবে দেখছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানান দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

নেতৃবৃন্দ বলেন, “আমরা আশা করেছিলাম কমিশন রোডম্যাপ ঘোষণার আগে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে মতবিনিময় করবে। সরকার ও নির্বাচন কমিশন নির্বাচন আয়োজনের বিষয়ে দৃঢ় অবস্থান নিলেও জনমনে সংশয় রয়ে গেছে। এর প্রধান কারণ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা।”

তারা আরও উল্লেখ করেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থাশীল পরিবেশ তৈরি না হলে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন কঠিন হবে।

এবি পার্টি নেতারা জানান, ভোটারদের সচেতন করতে প্রটোকল তৈরির প্রস্তাব দেওয়া হলেও রোডম্যাপে সে উদ্যোগ দেখা যায়নি। একইভাবে নির্বাচনি প্রচারণার কিছু ব্যয়ভার রাষ্ট্র বা কমিশন বহন করবে বলে আশা করা হলেও তাও অন্তর্ভুক্ত হয়নি। অথচ কমিশন বারবার অবৈধ অর্থের ছড়াছড়ি বন্ধের ইচ্ছা প্রকাশ করেছে।

তরুণদের অংশগ্রহণ প্রসঙ্গে তারা বলেন, “গণঅভ্যুত্থানে অংশ নেওয়া তরুণদের আকাঙ্ক্ষা বিবেচনায় এনে ভোটারের বয়সসীমা ১৭তে নামানোর প্রস্তাব দেওয়া হলেও রোডম্যাপে তার প্রতিফলন নেই। এছাড়া ভোটের দিন পর্যন্ত যাদের বয়স ১৮ হবে, তাদের তথ্যপ্রযুক্তির মাধ্যমে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যায় কি না সে বিষয়টিও বিবেচনায় আনা উচিত ছিল।”

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক