• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

অস্ট্রেলিয়ার ৫ শহরে কনসার্ট করবেন তাহসান

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২৯ আগস্ট ২০২৫, ০২:৫৯ পি.এম.
শেয়ার করুন 0
জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান -ছবি সংগৃহীত
জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান -ছবি সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন তার ২৫ বছরের সংগীত জীবনের বিশেষ মুহূর্ত উদ্‌যাপন করতে। আগামী সেপ্টেম্বরে দেশটির পাঁচটি শহরে কনসার্ট করবেন তিনি ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’কে নিয়ে।

শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করে এ তথ্য জানান গায়ক। সেখানে টিকিট বুকিংয়ের লিংকসহ বিস্তারিত সময়সূচিও প্রকাশ করা হয়।

সূচি অনুযায়ী, ৬ সেপ্টেম্বর অ্যাডিলেডে প্রথম শো অনুষ্ঠিত হবে। এরপর ৭ সেপ্টেম্বর ব্রিসবেন, ১৩ সেপ্টেম্বর সিডনি, ২০ সেপ্টেম্বর মেলবোর্ন এবং ২৭ সেপ্টেম্বর পার্থে কনসার্ট করবেন তারা। পুরো মাসজুড়েই অস্ট্রেলিয়ার পাঁচ শহরে ভক্তদের মাতিয়ে রাখবেন তাহসান।

খবরটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বিশেষ করে অস্ট্রেলিয়ায় থাকা শ্রোতারা দীর্ঘদিনের প্রতীক্ষিত এ কনসার্টের খবরে দারুণ আনন্দিত।

উল্লেখ্য, ১৯৯৮ সালে ‘ব্ল্যাক’ ব্যান্ডের মাধ্যমে সংগীতজগতে যাত্রা শুরু করেন তাহসান খান। পরে একক ক্যারিয়ারের পাশাপাশি ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ ব্যান্ডে কাজ করেছেন। বর্তমানে তিনি ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’-এর সঙ্গে দেশ-বিদেশের নানা কনসার্টে নিয়মিত পারফর্ম করছেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান