• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে লাভ নেই: ফারুক

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৯ আগস্ট ২০২৫, ০৩:১২ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে। তবে ষড়যন্ত্র করে লাভ নেই; ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কেউ ঠেকাতে পারবে না।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফারুক এসব কথা বলেন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘স্বনির্ভর বাংলাদেশ গঠনে শহীদ জিয়ার অবদান’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা আজও বাংলাদেশের বিরোধিতা করছে। অতএব, তাদের থেকে জাতি ভালো কিছু আশা করতে পারে না।

জয়নুল আবদিন ফারুক বলেন, ছাত্র-জনতা তথা রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে গণঅভ্যুত্থানে জনগণের আকাঙ্ক্ষা ছিল দ্রুত দেশে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পাবে, গণতন্ত্র ফিরে পাবে, বাক স্বাধীনতা ফিরে পাবে; কিন্তু আমরা আজ তার উল্টাটা দেখছি, বিভিন্ন সময় বিভিন্ন রূপে। ফ্যাসিবাদের দোসররা নামে-বেনামে দেশকে অস্থিতিশিল করার জন্য এবং নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই যত দ্রুত জাতীয় নির্বাচন হবে, জাতির জন্য মঙ্গল।

খায়রুল কবির খোকন বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে জনগণকে সোচ্চার হতে হবে। কারণ, দেশ স্বাধীনের পরে আজও দেশের গণতন্ত্র, জনগণের ভোটের অধিকার নিয়ে তারা ছিনিমিনি খেলছে। অবিলম্বে ‘৭১-এর কর্মকাণ্ডের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে তাদের নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান।

সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে এবং সহসভাপতি কালাম ফয়েজীর সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, কবি মাহমুদুল হাসান নিজামী, বাংলাদেশ সাংবিধানিক অধিকার ফোরামের সভাপতি সুরঞ্জন ঘোষ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের হাশেম চৌধুরী, মো. মজনুর রহমান প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক