• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটার গ্রেপ্তার ডাকাতির অভিযোগ

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ২৯ আগস্ট ২০২৫, ০৫:১৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাপুয়া নিউগিনির নিয়মিত উইকেটকিপার-ব্যাটার কিপলিং ডরিগা ডাকাতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। গত সোমবার (২৫ আগস্ট) ভোরে জার্সির রাজধানী সেন্ট হেলিয়ার্সে তার গ্রেপ্তার ঘটনা ঘটে।

যুক্তরাজ্যের ক্রাউন ডিপেনডেন্সি দ্বীপ জার্সিতে অনুষ্ঠিত হচ্ছে ওয়ার্ল্ডকাপ চ্যালেঞ্জ লিগের দ্বিতীয় রাউন্ড। এই টুর্নামেন্ট থেকে বাছাইপর্বে উত্তীর্ণ হবে দলগুলো। পাপুয়া নিউগিনির সদস্য হিসেবে ডরিগা এই টুর্নামেন্টে অংশ নিচ্ছিলেন।

২৯ বছর বয়সী ডরিগা দেশটির হয়ে এখন পর্যন্ত ৯৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং ২০২১ ও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছেন। বুধবার সকালে তাকে ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হয়। ধারণা করা হচ্ছে, তিনি অভিযোগ স্বীকার করেছেন।

রিলিফ ম্যাজিস্ট্রেট রেবেকা মরলি-কির্ক মামলাটি রয়্যাল কোর্টে পাঠিয়েছেন। মামলার শুনানি আগামী ২৮ নভেম্বর হবে। ইতিমধ্যে জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় ডরিগাকে পুলিশ হেফাজতে রাখতে হবে।

বিশ্বকাপ বাছাই পর্বে অংশ নেয়ার সময় দলের একজন ক্রিকেটারের গ্রেপ্তার পাপুয়া নিউগিনির জন্য লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল