• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

“সাংবাদিকদের হাতে হাতকড়া-এ কোন দেশ, কোথায় আছি আমরা?”: পান্না

  আদালত প্রতিবেদক
প্রকাশ:  ২৯ আগস্ট ২০২৫, ০৫:৪০ পি.এম.
শেয়ার করুন 0
আদালতে মঞ্জুরুল আলম পান্না। ছবি: সংগৃহীত
আদালতে মঞ্জুরুল আলম পান্না। ছবি: সংগৃহীত

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হয়ে আদালতে তোলা হয় সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাসহ ১৬ জনকে। শুক্রবার (২৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতে হাতকড়া উঁচিয়ে পান্না সাংবাদিকদের উদ্দেশে বলেন, “সাংবাদিকরা সন্ত্রাসী-দুর্নীতিবাজদের বিরুদ্ধে এই হাতে লেখে। দেখেন, এই হাতেই এখন হাতকড়া। বলুন, সাংবাদিকরা কি লিখবে, কার পক্ষে লিখবে?”

আদালত কক্ষের পরিস্থিতি

সকাল ১০টার দিকে আসামিদের আদালতে আনা হয়। পরে সাড়ে ১০টার সময় তাদের মাথায় হেলমেট, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট এবং অধ্যাপক কার্জন ছাড়া বাকিদের পিছমোড়া হাতকড়া পরিয়ে এজলাসে তোলা হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. শামসুদ্দোহা সুমন আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে পান্নার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জামিন প্রার্থনা করেন।

এ সময় বক্তব্য দেওয়ার চেষ্টা করলে বিচারক তাকে আইনজীবীর মাধ্যমে কথা বলার পরামর্শ দেন। তবে পান্না বলেন,
“মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা কি অপরাধ? সাংবাদিকরা কি আর কথা বলতে পারবে না?”

রাষ্ট্রপক্ষের সহকারী প্রসিকিউটর কাইয়ুম হোসেন নয়ন এ সময় আপত্তি জানালে আদালতে হট্টগোলের সৃষ্টি হয়।

হাজতখানা ও প্রিজনভ্যানে প্রতিক্রিয়া

শুনানি শেষে আসামিদের হাজতখানায় নেওয়া হয়। সাংবাদিকদের দেখে পান্না আবারও চিৎকার করে বলেন, “হাতকড়া পরাবেন, দেখাতেও দেবেন না—এ কেমন কথা!”

পরে কেরানীগঞ্জ কারাগারে নেওয়ার জন্য প্রিজনভ্যানে তোলার সময় তিনি গ্রিলের ফাঁক দিয়ে বলেন, “সাংবাদিকদের হাতে হাতকড়া—এ কোন দেশ, কোথায় আছি আমরা?”

মামলার পটভূমি

এর আগে বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’ ব্যানারে গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়। এ সময় একদল ব্যক্তি নিজেদের ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে ১৬ জনকে পুলিশের হাতে তুলে দেন। পরে শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনা
ট্রাকচালক হত্যা শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট
টেকনাফের সাবেক কাউন্সিলর একরামুল হক। ছবি: সংগৃহীত
একরামুল হত্যা শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন
ছবি: সংগৃহীত
মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে গ্রেপ্তার ৩ জন রিমান্ডে