• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

জাকসুর ছাত্রদল প্যানেলে বি ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া মৌসুমী

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৯ আগস্ট ২০২৫, ০৬:৫৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করা শিক্ষার্থী কাজী মৌসুমী আফরোজ বিশ্ববিদ্যালয়ের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী) পদে লড়ছেন।

অর্থনীতি বিভাগের ৫০তম আবর্তনের (২০২০-২১ সেশন) এই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছিলেন। তিনি ক্যাম্পাসে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমেও সক্রিয় ছিলেন।

নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে কাজী মৌসুমী আফরোজ বলেছেন, আমি সবসময় বিশ্বাস করি শিক্ষাঙ্গনে মেয়েদের জন্য একটি নিরাপদ পরিবেশ ও পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। নির্বাচিত হলে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং ক্যাম্পাসে সমান সুযোগ তৈরিতে কাজ করবো।

শুধু একাডেমিক উৎকর্ষ নয়, বরং সামাজিক দায়বদ্ধতা থেকেই ছাত্র রাজনীতিতে যুক্ত হওয়ার কথা জানিয়েছেন তিনি।

কাজী মৌসুমী আফরোজ বললেন, শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আরও অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ শিক্ষাঙ্গনে পরিণত করাই আমার লক্ষ্য।

জাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ইতোমধ্যেই উচ্ছ্বাস দেখা দিয়েছে। ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া এবং পরবর্তীতে ছাত্র রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হওয়ায় মৌসুমীর প্রার্থিতা বিশেষ আলোচনার জন্ম দিয়েছে।

ছাত্রদলের নেতারা বলছেন, যোগ্য ও মেধাবী শিক্ষার্থীদের রাজনীতিতে যুক্ত হওয়া ছাত্রসমাজের জন্য ইতিবাচক দিক।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাবিতে শিবিরের প্রতীকী ‌‌‌‘লীগ ধর ম্যারাথন’
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে