• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
নতুন প্রশাসক আরও ৫ সিটি করপোরেশনে মোজতবা খামেনির সন্ধান পেতে কোটি ডলার পুরস্কার ঘোষণা ট্রাম্পের ১৬ জাহাজ চট্টগ্রামে, কাটছে জ্বালানী সংকটের শঙ্কা পরিবহন সেক্টরসহ সকল পর্যায়ের বিশৃঙ্খলা ও ভোগান্তি দূর করতে হবে: শিমুল বিশ্বাস ইরান যুদ্ধের প্রতিবাদে ট্রাম্পের ধর্মীয় কমিশন উপদেষ্টার পদত্যাগ গণপরিবহনে পর্যাপ্ত তেল মিলবে কবে থেকে, যা জানালেন পরিবহনমন্ত্রী ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান জাপান সাগরে পর পর ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে সময় বেঁধে দিল যুক্তরাষ্ট্র সংসদ প্রাঙ্গণে গাছ লাগালেন স্পিকার ও ডেপুটি স্পিকার

সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি নুরের

নিজস্ব প্রতিবেদক    ২৯ আগস্ট ২০২৫, ০৯:১৮ পি.এম.
গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

ডাকসুর সাবেক ভিপি ও গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সচিবালয় ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন। জি.এম কাদেরকে গ্রেপ্তার করা না হলে সচিবালয় ঘেরাও কর্মসূচি দেয়া হবে।

শুক্রবার (২৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।

এর আগে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।

দুপক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার সময় ইট-পাটকেল নিক্ষেপেরও ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন রমনা থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল আলম খন্দকার। 

তিনি বলেন, সন্ধ্যা সোয়া ৬টার দিকে দুপক্ষের মধ্যে ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানাতে পারব।

তবে এই ঘটনায় কোনো হতাহত হয়েছে কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
খামেনির নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক
নুসরাত ফারিয়া আটকা ইস্তাম্বুলে
নুসরাত ফারিয়া আটকা ইস্তাম্বুলে
‘১৭ বছরে ১৭ দিনও বাবাকে পাইনি’: সোহেলের মেয়ের আবেগঘন পোস্ট
‘১৭ বছরে ১৭ দিনও বাবাকে পাইনি’: সোহেলের মেয়ের আবেগঘন পোস্ট