• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

পেশি শক্তি নির্ভর পুরোনো রাজনৈতিক ব্যবস্থা জনগণ প্রত্যাখ্যান করেছে

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৯ আগস্ট ২০২৫, ০৯:২২ পি.এম.
শেয়ার করুন 0
হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৫’-এ ডা. তাসনিম জারা। ছবি: সংগৃহীত
হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৫’-এ ডা. তাসনিম জারা। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, দেশের জনগণ পেশিশক্তিনির্ভর পুরোনো রাজনৈতিক ব্যবস্থা প্রত্যাখ্যান করেছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৫’-এ ‘রিফর্ম অ্যান্ড রিয়েলিটি: বাংলাদেশ চেঞ্জিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

তাসনিম জারা বলেন, “শুধু রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তনের জন্য জুলাই গণঅভ্যুত্থান হয়নি। বরং দীর্ঘদিন ধরে চলা পুরো ফ্যাসিবাদী ব্যবস্থা বদলানোর জন্যই এই অভ্যুত্থান ঘটেছে।”

আলোচনার শুরুতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের লেকচারার ড. ডেভিড জ্যাকম্যান অভিযোগ করেন, বাংলাদেশের রাজনীতিতে অর্থ ও পেশিশক্তি প্রভাব বিস্তার করছে। তার মতে, “নির্বাচনি প্রচারণা থেকে শুরু করে প্রতিটি ধাপে অর্থের ব্যবহার হয়, যা চাঁদাবাজি ও ক্ষমতা প্রদর্শনের সংস্কৃতিকে বাড়িয়ে তুলেছে।”

এর জবাবে তাসনিম জারা বলেন, “বাংলাদেশের জনগণ যে অর্থ ও পেশিশক্তির রাজনীতি আর দেখতে চায় না, তা গণঅভ্যুত্থানই প্রমাণ করেছে।”

আলোচনায় আরও অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. আসিফ শাহান (সঞ্চালক) এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।

দুই দিনব্যাপী এই কনফারেন্সের আয়োজন করে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স (দায়রা)।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক