• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

দেশে মব সংস্কৃতির নতুন প্রেক্ষাপট বিরাজ করছে: ড. কামাল

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৯ আগস্ট ২০২৫, ১০:২৮ পি.এম.
শেয়ার করুন 0
গণফোরামের ইমিরেটাস সভাপতি ড. কামাল হোসেন। ছবি: সংগৃহীত
গণফোরামের ইমিরেটাস সভাপতি ড. কামাল হোসেন। ছবি: সংগৃহীত

গণফোরামের ইমিরেটাস সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশে মব ভায়োলেন্সের ধারাবাহিকতায় এক নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে। এই অশুভ শক্তিকে দমন করতে সরকার ব্যর্থ হলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন। অনুষ্ঠানে তার লিখিত বক্তব্য পাঠ করেন দলের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান।

ড. কামাল বলেন, গণঅভ্যুত্থানের পর থেকেই সর্বত্র চাঁদাবাজি, দখলবাজি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাস, সংঘর্ষ, খুনোখুনি ও মব সংস্কৃতি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। “এই অশুভ শক্তিকে দমন করতে সরকার ব্যর্থ হলে দেশে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে, যা কারও কাম্য নয়,” মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের দলীয়করণ রাষ্ট্রের সব সাংবিধানিক ও আর্থিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। তাই এসব প্রতিষ্ঠানের সংস্কারসহ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই এখন অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব।

কামাল হোসেন বলেন, “সময় এসেছে প্রয়োজনীয় সংস্কার, অপরাধীদের বিচার এবং সুষ্ঠু নির্বাচনের। এতে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার পথ উন্মুক্ত হবে।” তিনি আশা প্রকাশ করেন, আগামী ফেব্রুয়ারিতে ঘোষিত জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করবে।

গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন— বাসদের উপদেষ্টা খালেকুজ্জামান, সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, গণফোরামের সভাপতি পরিষদের সদস্য অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, মেজবাহ উদ্দীন আহমেদ, মোশতাক আহমদ, অ্যাডভোকেট সেলিম আকবর, অ্যাডভোকেট সুরাইয়া বেগম, কোষাধ্যক্ষ শাহ নুরুজ্জামান প্রমুখ।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক