• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

নারী ফুটসাল

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ৪৪তম, ভারত ৮৭তম

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ৩০ আগস্ট ২০২৫, ১০:৪৮ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নারী-পুরুষ ফুটবলের মতো ফুটসালেও ফিফা আলাদা র‌্যাঙ্কিং প্রকাশ করে। সর্বশেষ প্রকাশিত নারী ফুটসাল র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ৪৪তম। সেখানে এক ধাপ অবনমন হয়েছে সাবিনাদের। অন্যদিকে প্রতিবেশী ভারত আছে ৮৭তম স্থানে।

বাফুফের নতুন কমিটি ফুটসালে বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রথমবারের মতো গঠিত হচ্ছে পুরুষ ফুটসাল দল, যার জন্য ইরানি কোচও আনা হয়েছে। তবে আন্তর্জাতিক আসরে অংশ না নেওয়ায় পুরুষ ফুটসালে এখনো র‌্যাঙ্কিং নেই বাংলাদেশের।

বাংলাদেশ নারী ফুটসাল দলের আন্তর্জাতিক অভিষেক হয় ২০১৮ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত এএফসি নারী এশিয়ান কাপ ফুটসালে। ভিয়েতনাম, চাইনিজ তাইপে ও মালয়েশিয়ার কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও এটিই ছিল তাদের একমাত্র অংশগ্রহণ।

২০১৫ সালে শুরু হওয়া নারী এশিয়ান কাপ ফুটসালের দ্বিতীয় আসরে (২০১৮) সরাসরি খেলেছিল বাংলাদেশ। মাত্র ১৫ দল এন্ট্রি দেওয়ায় সেবার বাছাই পর্ব হয়নি। সাত বছরের বিরতি শেষে এবার অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতার তৃতীয় আসর।

ফিফার নিয়ম অনুযায়ী চার বছরের মধ্যে কোনো ম্যাচ না খেললে র‌্যাঙ্কিং থেকে দল বাদ পড়ে। তবে ছয় বছরের বেশি সময় আন্তর্জাতিক ম্যাচ না খেলেও বাংলাদেশ নারী দল তালিকায় টিকে আছে। জাতীয় দলের বাইরে অধিনায়ক সাবিনা খাতুন একাধিকবার মালদ্বীপে ফুটসাল খেলেছেন। এছাড়া জাপানি বংশোদ্ভূত সুমাইয়া মাতসুসিমাও দেশের বাইরে ফুটসাল টুর্নামেন্টে অংশ নিয়েছেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল