• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

জাতীয় পার্টি কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৩০ আগস্ট ২০২৫, ১২:১৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর, পুলিশি হস্তক্ষেপে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। রাতেই বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। একই রাতেই জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা বিক্ষোভ করেন।

আজ শনিবার সারা দেশে বিক্ষোভ ডেকেছে গণ অধিকার পরিষদ। এমন পরিস্থিতিতে সকাল থেকেই কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান রয়েছে। রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) শান্ত জানান, সকাল ৮টা থেকে পুলিশ দায়িত্ব পালন করছেন এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অবস্থান বজায় থাকবে। দায়িত্বরত পুলিশ সদস্যরা রমনা থানা ও রাজারবাগ পুলিশ লাইনের সদস্য।

গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় নুরুল হক নুর গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, নুরের মুখ ও বুক রক্তাক্ত এবং নাক ফেটে গেছে। তিনি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক