• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ঢামেকে নূরের চিকিৎসা পরিস্থিতির খোঁজ নিলেন ডা. রফিক

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৩০ আগস্ট ২০২৫, ১২:৫১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আইসিউতে ভর্তি বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম আজ নূরুল হক নূরের চিকিৎসা পরিস্থিতি খোঁজ নেন। নূরুল হক নূর হলেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি, যাকে সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত করা হয়েছে।

ডা. রফিক নূরের চিকিৎসার খোঁজ নেন, তার পরিবারের সঙ্গে কথা বলেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নূরের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান। এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন ঢামেকের নাক, কান, গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. আসাদুর রহমান, নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জাহিদ রায়হান, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মাহমুদুর রহমান নোমান, প্লাস্টিক সার্জন ডা. সোহান, ডা. জামশেদ আলী, ডা. সাইফুল আলম বাদশাসহ অন্যান্য চিকিৎসক ও নেতা-কর্মীরা।

আইসিউ থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডা. রফিক বলেন, “সোশ্যাল মিডিয়ায় আমরা নূরের ওপর হামলার ভিডিও দেখেছি। যারা এই হামলায় জড়িত, তাদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনা উচিত।”     

তিনি নূরের শারীরিক অবস্থার বর্ণনা দিয়ে জানান, “নূরের অবস্থা আশঙ্কাজনক। তার মস্তিষ্ক ও চোখে রক্তক্ষরণ হয়েছে এবং নাকের একটি হাড় ভেঙে গেছে।”

ডা. রফিক আরও বলেন, প্রয়োজনে নূর ও তার পরিবারের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দাঁড়ানো হবে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক