• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

লাল শার্ট পরা ব্যক্তি নুরকে পেটায়নি: রাশেদ খান

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৩০ আগস্ট ২০২৫, ০২:২৪ পি.এম.
শেয়ার করুন 0
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান-ছবি সংগৃহীত
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান-ছবি সংগৃহীত

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে লাল শার্ট পরা ব্যক্তি নুরুল হক নুরকে নয়, ছাত্রনেতা সম্রাটকে পেটাচ্ছেন। তিনি বলেন, এ ঘটনাকে ভিত্তি করে নুরুল হক নুরসহ আমাদের নেতাকর্মীদের ওপর হামলার বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই।

শনিবার (৩০ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান আরও বলেন, “সেনাবাহিনীর সদস্যরা নুরুল হক নুরের ওপর হামলা চালিয়েছে। তাদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। শুধু তাই নয়, আমাদের কার্যালয়ে ঢুকে বাথরুম ভাঙচুর করা হয়েছে এবং অসংখ্য নেতাকর্মীকে রক্তাক্ত করা হয়েছে।”

প্রসঙ্গত, রাজধানীর বিজয়নগরে শুক্রবার (২৯ আগস্ট) রাতে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খানসহ অন্তত চারজন নেতাকর্মী আহত হন।

এ ঘটনায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, লাল শার্ট পরা এক ব্যক্তি একজনকে বেধড়ক মারধর করছেন। তবে ভিডিওর কমেন্টে অনেকেই ভুল করে দাবি করেছেন, ওই ব্যক্তি নুরুল হক নুরকে পেটাচ্ছেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক