• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

এবার ওটিটিতে রাজ-ফারিণের চমক

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ৩০ আগস্ট ২০২৫, ০৪:৫৩ পি.এম.
শেয়ার করুন 0
শরীফুল রাজ ও তাসনিয়া ফারিণ-ছবি সংগৃহীত
শরীফুল রাজ ও তাসনিয়া ফারিণ-ছবি সংগৃহীত

কোরবানি ঈদের সময় মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘ইনসাফ’ এবার ওটিটি প্ল্যাটফর্মে দেখানো হবে। ৪ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে চরকিতে সিনেমাটি পাওয়া যাবে।

সিনেমায় জুটি বেঁধে বড় পর্দায় চমক দেখিয়েছেন শরীফুল রাজ ও তাসনিয়া ফারিণ। এটি একটি থ্রিলার-অ্যাকশন ছবি, যা পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইউসুফ নামে এক সন্ত্রাসী চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ। পুলিশ কর্মকর্তা জাহান খান চরিত্রে দেখা যাবে তাসনিয়া ফারিণকে।

নির্মাতা সিনেমায় কিছু চমক রেখেছেন। প্রথমত, মোশাররফ করিমকে নতুন লুকে দেখা গেছে; তিনি এখানে একজন চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া, চঞ্চল চৌধুরী অতিথি চরিত্রে উপস্থিত হয়ে দর্শকদের আকর্ষণ করেছেন।

সিনেমায় বিখ্যাত গান ‘আকাশেতে লক্ষ তারা’ নতুনভাবে ব্যবহৃত হয়েছে, যা দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ যোগ করেছে।

সঞ্জয় সমাদ্দার বলেন, “সিনেমাটি দেশের বাইরের দর্শকদের কাছে পৌঁছানোর জন্য এটি ওটিটিতে মুক্তি দেওয়া হচ্ছে। প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি ব্যাপক সাড়া ফেলেছিল। আশা করি ওটিটিতেও এটি আলোচনায় ভিন্ন মাত্রা যোগ করবে।”

এর পাশাপাশি সিনেমায় অভিনয় করেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, নাজিম উদ দৌলা ও স্বরূপ দে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান