• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

টেস্টেও মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ ‘এ’ দল

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ৩০ আগস্ট ২০২৫, ০৫:০৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ‘এ’ দলের অস্ট্রেলিয়া সফর একদিকে যেন ব্যর্থতার ধারাবাহিকতা। টপ এন্ড টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক ক্রিকেটারদের নিয়ে ১১ দলের মধ্যে নবম হওয়া, এরপর চারদিনের একমাত্র টেস্টে দক্ষিণ অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ১২ রানের লজ্জাজনক পরাজয়-সব মিলিয়ে সফরটি মাত্র হতাশা নিয়েই শেষ হলো।

ডারউইনে অনুষ্ঠিত ম্যাচে ব্যাট হাতে প্রথম ইনিংসে মাত্র ৩৪ ওভার টিকতে পেরেছে বাংলাদেশ ‘এ’ দল। ১১৪ রানে অলআউট হওয়া দলকে একারনের ব্যাটসম্যান মোহাম্মদ এনামুল সামান্য সান্ত্বনা দিয়েছেন, তিনি সর্বোচ্চ ২৭ রান করেছেন। টপ ও মিডল অর্ডারের ব্যাটসম্যানরা কোনো দায়িত্ব নিতে পারলেন না, এবং প্রতিটি ইনিংসে দলকে নিয়ে ব্যর্থ হলেন।

প্রতিপক্ষ দক্ষিণ অস্ট্রেলিয়ার ইনিংসে জেসন সাঙঘা একাই পুরো বাংলাদেশ দলকে ছাপিয়ে গেছেন। তাঁর ব্যাট থেকে এসেছে ১৪৩ রান, আর দলের মোট ইনিংস দাঁড়িয়েছে ৩৮০ রানে। তুলনায় বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় জনক এবং অসহায়ই বলা যায়।

দ্বিতীয় ইনিংসে কিছুটা লড়াইয়ের চেষ্টাও ছিল। শাহাদাত হোসেন ৪৯, ইয়াসির আলি ৩৬ এবং অধিনায়ক মাহিদুল ৩২ রান করেছেন। লোয়ার অর্ডারের হাসান মুরাদ কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও, শেষ পর্যন্ত ফল বদলায়নি।

অস্ট্রেলিয়া সফরের সমাপ্তি তাই হতাশাজনকই। বাংলাদেশ ‘এ’ দল খালি হাতে দেশে ফিরতে হলো।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল