• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমের চাঞ্চল্যকর তথ্য হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির ঢাকার ভোটার স্থানান্তরে ‘অস্বাভাবিক’ হিড়িক, সিটি নির্বাচনে নতুন সমীকরণ? সংসদের নতুন স্পিকারকে শুভেচ্ছা জানিয়ে পাকিস্তানের বার্তা বিরোধীদলীয় উপনেতার বক্তব্যে টেবিল চাপড়ে হাসলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শুরুর পর ইরানে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ মৃত্যু: জামায়াতের শোক প্রকাশ মার্চের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ডলার প্রথম ভাষণেই দুই দেশের বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতার হুঙ্কার

ফারাক্কা ব্যারেজের কারণে ২০ নদী নিশ্চিহ্ন: হাফিজউদ্দিন

নিজস্ব প্রতিবেদক    ৩০ আগস্ট ২০২৫, ০৫:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, ফারাক্কা ব্যারেজের কারণে অন্তত ২০টি নদী নিশ্চিহ্ন হয়ে গেছে। যৌথ নদী কমিশনে চিঠি দেওয়ার পরও ভারত থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

শনিবার (৩০ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে সমাজ চিন্তা ফোরামের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন সমাজ চিন্তা ফোরামের সম্পাদক সাংবাদিক আবু সাইদ খান, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রাক্তন সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, ওয়াকার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।

হাফিজউদ্দিন বলেন, “আন্তর্জাতিক আইনের দুর্বলতার কারণে ছোট দেশগুলো ন্যায্য পানির হিস্যা থেকে বঞ্চিত হচ্ছে। ভারতের বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশের নদীতে তীব্র স্রোত তৈরি হয়, বাঁধ ভেঙে যায়, আর নতুন বাঁধ দেওয়ার চেষ্টা করলেই বিএসএফ বাধা দেয়।”

সভায় বক্তারা আরও উল্লেখ করেন, নদী দূষণ, দখল, খাল ভরাট ও অব্যবস্থাপনার কারণে দেশে প্রায় ১,৪১৫টি নদীর মধ্যে অনেক নদী বা খাল এখন মৃত বা মরা খালে পরিণত হয়েছে। ফারাক্কা ও গজলডোবা ব্যারেজের কারণে শুষ্ক মৌসুমে নদীতে পানি কমে যাচ্ছে, যার প্রভাব পড়ছে কৃষি, নাব্যতা, জীববৈচিত্র্য ও মানুষের জীবন-জীবিকার ওপর।

জ্বালানি ও পানি বিশেষজ্ঞ প্রকৌশলী বিনি রাহমাতুল্লাহ বলেন, “বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ নদী। নদীকে মরতে দিলে রাষ্ট্রও বাঁচবে না। নদী রক্ষায় সুস্পষ্ট নীতিমালা জরুরি।”

অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, “উন্নয়ন পরিকল্পনায় নদীকে উপেক্ষা করা হচ্ছে। ভারতের বাধা, বাংলাদেশের ক্ষতিকর প্রকল্প এবং জলবায়ু পরিবর্তনের কারণে পানিসংকট ভয়াবহ আকার নিচ্ছে। নদী রক্ষার জন্য উন্নয়ন দর্শন পরিবর্তন করতে হবে এবং ঋণদাতাদের জবাবদিহিতার আওতায় আনা জরুরি।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না: এটিএম আজহারুল
জুলাই না হলে ফাঁসির সেল থেকে সংসদে আসতে পারতাম না: এটিএম আজহারুল
ছাত্রদলের নতুন নেতৃত্ব নিয়ে জোর আলোচনা
ছাত্রদলের নতুন নেতৃত্ব নিয়ে জোর আলোচনা
খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি: মির্জা ফখরুল
খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি: মির্জা ফখরুল