• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

জাককানইবিতে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

  নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ:  ৩১ আগস্ট ২০২৫, ০২:৫০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) প্রথমবারের মতো কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম । 

রোববার (৩১ আগস্ট)  এক প্রেস ব্রিফিংয়ে ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে ছাত্র সংসদের সংবিধানের খসড়া প্রস্তুত করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) পাঠানো হবে। পরবর্তীতে সরকার কর্তৃক গেজেট প্রকাশের পর নির্বাচন প্রক্রিয়া শুরু হবে।

নির্বাচনী রোডম্যাপে বলা হয়েছে, গেজেট প্রকাশের পর ৩ কর্মদিবসের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হবে। এরপর ৫ কর্মদিবসের মধ্যে নির্বাচনী আচরণবিধি প্রণয়ন, ১৫ কর্মদিবসের মধ্যে ভোটার তালিকা প্রস্তুত এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ৫ কর্মদিবসের মধ্যে নির্বাচন তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার পরবর্তী ১৬ কর্মদিবসের মধ্যে সংবিধি অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ, দাখিল, যাচাই বাছাই, আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশসহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। এরপর পরবর্তী ১০ কর্মদিবস পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। রোডম্যাপ অনুযায়ী, গেজেট প্রকাশের সর্বোচ্চ ৫৪ কর্মদিবসের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে। এতে সম্ভাব্য নির্বাচনের তারিখ ধরা হয়েছে ১১ ডিসেম্বর ২০২৫।

তবে শিক্ষার্থীদের দাবি গুলা হলো, ৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. তারিখের মধ্যে খসরা সংবিধি প্রস্তুত,২ কর্ম দিবসের মধ্যে নির্বাচন কমিশন গঠন,৩ কর্মদিবসের মধ্যে নির্বাচনী আচরণবিধি প্রণয়ন, পরবর্তী ১০ কর্মদিবসের মধ্যে ভোটার তালিকা প্রস্তুত করা হবে, চূড়ান্ত তালিকা প্রকাশের পর পরবর্তী ৫ কর্মদিবসের মধ্যে তফসিল ঘোষণা করা হবে এবং পরবর্তী ১৪ কর্মদিবসের মধ্যে সংবিধি অনুযায়ী নির্বাচন কার্যক্রম গ্রহণ করা হবে,পরবর্তী ১০ কর্মদিবসের মধ্যে নির্বাচনী প্রচারণা সম্পন্ন করা হবে,নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার তারিখ ১৮ নভেম্বর, ২০২৫ খ্রি.

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাবিতে শিবিরের প্রতীকী ‌‌‌‘লীগ ধর ম্যারাথন’
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে