• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

কানাডায় নতুন চ্যালেঞ্জে সাকিব

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ৩১ আগস্ট ২০২৫, ০৩:২৫ পি.এম.
শেয়ার করুন 0
সাকিব আল হাসান-  ছবি সংগৃহীত
সাকিব আল হাসান- ছবি সংগৃহীত

বাংলাদেশ দলের হয়ে বেশ কিছুদিন দেখা যাচ্ছে না সাকিব আল হাসানকে। তবে ক্রিকেট থেকে বিরতি নেই এই তারকা অলরাউন্ডারের। জাতীয় দলের বাইরে থেকেও বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন তিনি।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলার পর এবার সাকিব নাম লিখিয়েছেন কানাডা সুপার সিক্সটি লিগে। আগামী ৮ অক্টোবর মাঠে গড়াবে টুর্নামেন্টটি। টি–টেন ফরম্যাটের এই আসরে মন্ট্রিয়েল টাইগার্সের হয়ে খেলবেন তিনি।

দলটিতে সাকিবের সতীর্থ হিসেবে আছেন জশ ব্রাউন, নিক হবসন, টম মুরস ও অ্যান্ড্রু টাইয়ের মতো খেলোয়াড়। পাশাপাশি টুর্নামেন্টে অংশ নিচ্ছেন কুইন্টন ডি কক, মার্টিন গাপটিল, মঈন আলী, ডেভিড মালান ও সিকান্দার রাজার মতো আন্তর্জাতিক তারকারাও।

কানাডার মাটিতে অবশ্য সাকিবের উপস্থিতি নতুন নয়। এর আগে গ্লোবাল টি-টোয়েন্টিতে মন্ট্রিয়েলের হয়েই খেলেছিলেন তিনি। একই সঙ্গে পাকিস্তান সুপার লিগ, লঙ্কান প্রিমিয়ার লিগ কিংবা সিপিএল-সব জায়গাতেই দারুণ চাহিদায় খেলেছেন তিনি। সামনে যুক্তরাষ্ট্রের মাইনর লিগেও মাঠে নামার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, গেল বছর ভারতের বিপক্ষে শেষ টেস্ট সিরিজ খেলার পর থেকে লাল-সবুজ জার্সিতে আর দেখা যায়নি সাকিব আল হাসানকে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল