• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

ভালোবাসা মানে শুধু হাত ধরা নয় : সামিরা

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ১ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৫ পি.এম.
শেয়ার করুন 0
অভিনেত্রী সামিরা খান মাহি
অভিনেত্রী সামিরা খান মাহি

বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী সামিরা খান মাহি। অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নিলেও ব্যক্তিগত জীবনের নানা বিষয় বা সামাজিক মাধ্যমে সক্রিয়তার কারণে মাঝেমধ্যেই সমালোচনার মুখে পড়েন তিনি। কখনো নাচ, কখনো ভিন্ন ভঙ্গির ছবি পোস্ট করে আলোচনায় থাকেন এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সরব মাহি। ভক্তদের সঙ্গে নিজের আবেগ ও চিন্তাভাবনা ভাগ করে নেন তিনি। সম্প্রতি তার একটি ফেসবুক পোস্টে ভালোবাসাকে ভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন এই তারকা।

সেখানে কয়েকটি ছবি শেয়ার করে মাহি লিখেছেন-“ভালোবাসা মানে শুধু হাত ধরা নয়, এটা একটুখানি ভরসা; যেখানে ক্লান্ত হৃদয় শান্তি খুঁজে পায় নীরবে।”

জানা যায়, সম্প্রতি তিনি ভ্রমণে গিয়েছিলেন সিলেটের রাতারগুল সোয়াম্প ফরেস্টে। সেখানকার প্রকৃতি উপভোগ করার সময় স্থানীয় চাষিদের ‘মাথাল’ পরে তোলা ছবিই প্রকাশ করেছেন নিজের টাইমলাইনে।

তার এই পোস্ট মুহূর্তেই ভক্ত-অনুরাগীদের মন কেড়েছে। অনেকেই প্রশংসাসূচক মন্তব্য করেছেন, কেউ আবার তার লেখা উদ্ধৃত করে ভালোবাসার নতুন অর্থ খুঁজে পেয়েছেন। মন্তব্যের ঘরে ভক্তদের সঙ্গে সরাসরি আলাপও করেছেন মাহি।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান