• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

নারী ওয়ানডে বিশ্বকাপে ইতিহাস:

পুরুষদের থেকেও বেশি প্রাইজমানি ঘোষণা

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৮ পি.এম.
শেয়ার করুন 0
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নারী ক্রিকেটে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য রেকর্ড পরিমাণ প্রাইজমানি ঘোষণা করেছে সংস্থাটি।

এবারের আসর বসবে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত। ভারত এবং আংশিকভাবে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে ৮ দলের এই মর্যাদার টুর্নামেন্ট। এতে মোট পুরস্কারের পরিমাণ ধরা হয়েছে ১৩.৮৮ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৩ কোটি টাকা)। যা ২০২২ সালের নারী বিশ্বকাপের তুলনায় প্রায় চার গুণ বেশি।

সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো-নারীদের এবারের বিশ্বকাপের প্রাইজমানি ২০২৩ সালের পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের চেয়েও বেশি। তখন পুরুষদের আসরে মোট প্রাইজমানি ছিল ১০ মিলিয়ন ডলার।   

আইসিসি চেয়ারম্যান জয় শাহ এক বিবৃতিতে বলেছেন, “এটি নারী ক্রিকেটের জন্য ঐতিহাসিক মুহূর্ত। প্রাইজমানির এই বৃদ্ধি দেখিয়ে দিচ্ছে, নারী ক্রিকেটাররাও সমান মর্যাদা পাওয়ার যোগ্য।”

উল্লেখ্য, ২০২২ সালের নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল মাত্র ১.৩২ মিলিয়ন ডলার। এবার চ্যাম্পিয়ন দল পাবে ৪.৪৮ মিলিয়ন ডলার। অন্যদিকে, ২০২৩ সালে ভারতের মাটিতে পুরুষদের বিশ্বকাপ জিতে অস্ট্রেলিয়া পেয়েছিল ৪ মিলিয়ন ডলার, যা এবারে পেছনে ফেলেছে নারী ক্রিকেট।

বিশ্বকাপকে ঘিরে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে অংশগ্রহণকারী দলগুলো। শিগগিরই সূচি ও ভেন্যু প্রকাশ করবে আইসিসি।

কে কত প্রাইজমানি পাবে

চ্যাম্পিয়ন দল: ৪.৪৮ মিলিয়ন ডলার

রানার্স-আপ: ২.২৪ মিলিয়ন ডলার

সেমিফাইনালিস্ট: ১.১২ মিলিয়ন ডলার করে

গ্রুপ পর্বে প্রতি ম্যাচ জয়ের পুরস্কার: ৩৪,৩১৪ ডলার

৫ম ও ৬ষ্ঠ দল: ৭ লাখ ডলার করে

৭ম ও ৮ম দল: ২.৮ লাখ ডলার করে

প্রত্যেক অংশগ্রহণকারী দল: ২.৫ লাখ ডলার

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল