• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

বিয়ের আসরে হঠাৎ হাজির জাস্টিন বিবার, চমকে উঠলেন কনে!

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পপ-তারকা জাস্টিন বিবার হঠাৎই যোগ দিয়েছেন ভারতের একটি বিয়ের অনুষ্ঠানে। লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এই অনুষ্ঠানটি তখন আরও স্মরণীয় হয়ে ওঠে, যখন কনে নিজেও তাকে দেখে অবাক হয়ে যান।

সুন্দর এই মুহূর্তটি রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শুধুই কি সকলকে চমকে দিয়েছেন গায়ক? নাহ, বিয়ের অনুষ্ঠানে হাজির হয়ে কনে এবং তার বন্ধুদের সঙ্গে জমিয়ে ছবি তুলেছেন তিনি। 

জাস্টিন কনের সঙ্গে হাসিমুখে গল্প করেছেন এবং বন্ধুদের সঙ্গে ছবি তুলেছেন। আকস্মিক উপস্থিতিতে নতুন কনে প্রথমে স্তম্ভিত হলেও পরে নিজেকে সামলান। ভিডিওতে দেখা গেছে, গায়কটির উপস্থিতি পুরো অনুষ্ঠানের আনন্দকে দ্বিগুণ করেছে।

ভাইরাল পোস্টে জাস্টিনকে দেখা গেছে কনের সঙ্গে খোশমেজাজে গল্প করতে। বছর ৩০-এর এই গায়ক আচমকা বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে মুহূর্তটিকে স্মরণীয় করে তুলেছেন। 

জাস্টিনের হঠাৎই বিয়ের অনুষ্ঠানে আগমনের সেই ভিডিওর ক্যাপশনে লেখা, ‘ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে জাস্টিন বিবার তার বিয়েতে এক কনেকে অবাক করে দিয়েছেন।’ 

অন্যদিকে পুরো ঘটনা নিয়ে বিয়ের কনে লিখেছেন, ‘এরপরে আমি আর বিয়ে করব কী করে জানি না।’

জাস্টিনকে এভাবে বিয়ের অনুষ্ঠানে দেখে এক ভক্ত লিখেছেন, ‘কী সুন্দর মুহূর্ত।’ কেউ লিখেছেন, ‘আপনি খুব ভাগ্যবান, অন্যতম সেরা চমক এই বিয়ের উপহার।’ কেউ আবার আবদার করে বলেছেন, ‘জাস্টিন বিবার আপনি কিন্তু আমার বিয়েতেও আসবেন।’

জাস্টিনের ভারতীয় বিয়েতে অংশ নেওয়ার অভিজ্ঞতা নতুন নয়। গত বছরও তিনি একটি হাই-প্রোফাইল বিয়েতে অংশগ্রহণ করেছিলেন  যেখানে তাকে বেশ কিছু হিট গান গাইতেও শোনা গিয়েছিল। মাত্র ২৪ ঘণ্টা ভারতে ছিলেন সেই সময়ে। যেখানে তাকে একদিনের পারর্ফম্যান্সের জন্য ১০ মিলিয়ন ডলার টাকা দেওয়া হয়েছিল বলে শোনা গেছে। 

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান