• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

নিখোঁজ দুই শিক্ষার্থীকে ফেরাতে ইবি প্রশাসনের অনুসন্ধান কমিটি

  ইবি প্রতিনিধি
প্রকাশ:  ১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

গুমের শিকার ওয়ালি উল্লাহ এবং আল মুকাদ্দাসের সন্ধানে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটির পুনর্গঠন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

সোমবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভরপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বিষয়ে জানা যায়।

অফিস আদেশ সূত্রের জানা গেছে, ২০১২ সালের ৪ ফেব্রুয়ারী ঢাকার সাভার থেকে গুম হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুইজন মেধাবী শিক্ষার্থী দা'ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ওয়ালি উল্লাহ এবং আল-ফিক্‌হ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের আল মুকাদ্দাস-কে ফিরিয়ে দেয়ার দাবিতে ইসলামিক ইউনিভার্সিটি হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি'র মানববন্ধনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ৬ জানুয়ারি এ বিষয়ে তথ্য অনুসন্ধানের (Facts finding) জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয় । যা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ২০২৫ সালের ৩১ আগস্ট আবার পুনর্গঠন করেছেন।

পুনর্গঠিত ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটিতে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হান্নান শেখ'কে আহ্বায়ক এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জনাব মো. মোয়াজ্জেম হোসেন'কে সদস্য-সচিব করা হয়েছে। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন দা'ওয়াহ  অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ হুম তরীকুল ইসলাম, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহা. খাইরুল ইসলাম ও কুষ্টিয়া জেলা দায়রা জজকোর্টের এ্যাডভোকেট এস এম শাতিল মাহমুদ।

এ বিষয়ে কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুল হান্নান শেখ বলেন, 'আমি অন্য বিশ্ববিদ্যালয়ে এসেছি ভাইবা বোর্ডের সদস্য হিসেবে। এবিষয়ে শুনেছি ডিপার্টমেন্টে একটা চিঠি এসেছে। ক্যাম্পাসে ফিরে এ বিষয়ে বিস্তারিত বলতে পারবো।'

 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাবিতে শিবিরের প্রতীকী ‌‌‌‘লীগ ধর ম্যারাথন’
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে