• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

মহাখালী ক্যান্সার হাসপাতালে জামায়াতের কোটি টাকার অনুদান

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মানবকল্যাণ ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মহাখালী জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে এক কোটি টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ অনুদান হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন বনানী থানা আমির মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১৭ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান। স্বাগত বক্তব্য দেন হাসপাতালের পরিচালক ডা. শাহজাহান কবির। এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. হাসানুল বান্না, ডা. আ. সালাম, ডা. আব্দুল্লাহ ইউসুফ জামিল তিহান, ডা. শরিফুল ইসলাম, ডা. মিনহাজ উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, “মানুষের কল্যাণই রাজনীতির মূল উদ্দেশ্য। সে লক্ষ্যেই জামায়াতে ইসলামী সর্বদা কাজ করে যাচ্ছে। ক্যান্সার হাসপাতালের জন্য এ অনুদান আমাদের কল্যাণমূলক কার্যক্রমেরই ধারাবাহিকতা।”

তিনি আরও বলেন, “আমরা এমন একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়তে চাই যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত হবে। ইসলামী আন্দোলনের উদ্দেশ্য মানুষের কল্যাণ ও আল্লাহর সন্তুষ্টি অর্জন। কিন্তু বিরুদ্ধবাদীরা জামায়াতকে নিয়ে নানা অপপ্রচার চালায়। এসব ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে।”

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক