• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নুরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক    ২ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীতে সম্প্রতি সংঘর্ষে আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে সেখানে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে তিনি হাসপাতালে যান। এ সময় বিএনপি মহাসচিব ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক ও চিকিৎসার খোঁজখবর নেন।

এর আগে, গত ২৯ আগস্ট সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে রাত ৯টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসে এবং ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। 

একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া দিয়ে আল রাজী টাওয়ারের সামনে অবস্থান নেওয়া গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় তাদের ওপর লাঠিচার্জ করা হলে নুর গুরুতর আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জামায়াত আমিরের
অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জামায়াত আমিরের
ব্যাংক ডাকাতদের সঙ্গে যুদ্ধে জনগণের বিজয় হয়েছে: হাসনাত আবদুল্লাহ
ব্যাংক ডাকাতদের সঙ্গে যুদ্ধে জনগণের বিজয় হয়েছে: হাসনাত আবদুল্লাহ
বিএনপির প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠকে
বিএনপির প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠকে