• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

নেপাল সফরে হামজাকে পাচ্ছে না বাংলাদেশ

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৩ পি.এম.
শেয়ার করুন 0
হামজা চৌধুরি-ছবি সংগৃহীত
হামজা চৌধুরি-ছবি সংগৃহীত

হামজা চৌধুরি সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশের হয়ে খেলবেন না। তিনি সেপ্টেম্বরে আসবেন না এমন আঁচ অনেকদিন আগে ফুটবলাঙ্গনে ছড়ালেও আজই (মঙ্গলবার) বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাফুফে। ফিফা উইন্ডোতে ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দুই ম্যাচ খেলার জন্য আগামীকাল কাঠমান্ডুর উদ্দেশে রওনা হবেন তপু বর্মণরা।

জাতীয় দলের ম্যানেজার আমের খান আজ (২ সেপ্টেম্বর) বিকেলে বাফুফে ভবনে এসেছিলেন। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও ছিলেন ফেডারেশনে। সভাপতির সঙ্গে আলোচনার পর ফেডারেশন ভবন থেকে জাতীয় স্টেডিয়ামে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের ম্যানেজার আমের বলেন, ‘নেপাল সফরে হামজা আসছেন না। শেষ ম্যাচে তিনি কিছুটা ব্যথা পেয়েছেন। আবার ১৩ সেপ্টেম্বর লেস্টার সিটির খেলা রয়েছে। ক্লাবের সূচি এবং সুস্থতা বিবেচনায় হামজা সেপ্টেম্বর উইন্ডোতে নেপালে খেলবে না এটা তার এজেন্ট আমাদের জানিয়েছে।’

বাফুফে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার তালিকায় থাকায় হামজাকে চেয়ে লেস্টার সিটিতে চিঠিও দিয়েছিল। ফিফা উইন্ডোতে ৪৮ ঘণ্টা আগে ক্লাব ফুটবলার ছাড়তে বাধ্য। সেই হিসেবে ৬ সেপ্টেম্বর ম্যাচের জন্য ৪ সেপ্টেম্বর হামজার কাঠমান্ডু থাকার কথা। হামজা সরাসরি নেপালে আসবেন এমন পরিকল্পনা নিয়ে কাজ করছিল ফেডারেশন। হামজাকে নেপালে খেলানোর চেষ্টাও করেছিলেন বাফুফে সভাপতি। ফিফার আইন পক্ষে থাকলেও ভবিষ্যতে গুরুত্বপূর্ণ পথচলা মসৃণ রাখতে লেস্টার ও হামজার এজেন্টের সঙ্গে খানিকটা নমনীয় ছিল ফেডারেশন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল