• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

চানখারপুল হত্যা মামলার

সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ আসামি সাক্ষ্যগ্রহণ

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৪ এ.এম.
শেয়ার করুন 0
সাবেক কমিশনার হাবিবুর রহমান-ছবি সংগৃহীত
সাবেক কমিশনার হাবিবুর রহমান-ছবি সংগৃহীত

জুলাই-আগস্ট আন্দোলনের সময় রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে বুধবার (৩ সেপ্টেম্বর)।  

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ সাক্ষ্যগ্রহণ হবে।

এর আগে গত ২১ আগস্ট মামলার চতুর্থ দিনের সাক্ষ্য ও জেরা শেষে শহীদ রাকিব হোসেন হাওলাদারের বাবা মো. জাহাঙ্গীর হোসেন ও বড় ভাই রাহাত হাওলাদার আদালতে জবানবন্দি দেন। তারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

গত ১৩ আগস্ট তৃতীয় দিনে সাক্ষ্য দেন শহীদ ইয়াকুবের মা রহিমা আক্তার, প্রতিবেশী চাচা শহীদ আহমেদ এবং শহীদ মো. ইসমামুল হকের ভাই মহিবুল হক। তারও আগে ১২ আগস্ট দ্বিতীয় দিনে জবানবন্দি দেন কলেজের সহযোগী অধ্যাপক আঞ্জুয়ারা ইয়াসমিন ও শেখ মাহদী হাসান জুনায়েদের বাবা শেখ জামাল হাসান।

প্রথম দিনে (১১ আগস্ট) চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সূচনা বক্তব্যের পর সাক্ষ্য দেন শহীদ আনাসের বাবা সাহরিয়ার খান পলাশ। সব মিলিয়ে এখন পর্যন্ত আটজন সাক্ষী আদালতে জবানবন্দি দিয়েছেন।

মামলায় পলাতক আসামিরা হলেন-সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম এবং সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

এর আগে, গত ১৪ জুলাই চানখারপুল হত্যাকাণ্ডে আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ গুলি চালালে অন্তত ছয়জন নিহত হন। নিহতরা হলেন- শাহরিয়ার খান আনাস, শেখ মাহদী হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনা
ট্রাকচালক হত্যা শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট
টেকনাফের সাবেক কাউন্সিলর একরামুল হক। ছবি: সংগৃহীত
একরামুল হত্যা শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন
ছবি: সংগৃহীত
মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে গ্রেপ্তার ৩ জন রিমান্ডে