• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না: সাদিক কায়েম

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৪ পি.এম.
শেয়ার করুন 0
ভিপি প্রার্থী সাদিক কায়েম। ছবি: সংগৃহীত
ভিপি প্রার্থী সাদিক কায়েম। ছবি: সংগৃহীত

শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট বানচালের ষড়যন্ত্র করলে পরিণতি শেখ হাসিনার থেকেও খারাপ হবে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্বাচনী প্রচারণায় এসে এই হুঁশিয়ারি দেন তিনি।

সাদিক কায়েম বলেন, ভোট বানচালের ষড়যন্ত্র চলছে। সব প্রার্থী দায়িত্বশীল আচরণ করলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। ষড়যন্ত্র করতে চাইলে তাদের পরিণতি শেখ হাসিনার থেকেও খারাপ হবে।
 
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন অপেশাদারি আচরণ করছে। অভিযোগের ব্যবস্থা নিচ্ছে না। ডাকসু নির্বাচনের কিছু প্রার্থী বহিরাগতদের নিয়ে প্রচারণা চালাচ্ছেন বলেও অভিযোগ সাদিক কায়েমের।
 
তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। তাই এখন শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ক্যাম্পাসে ঘুরে ঘুরে শিক্ষার্থীদের কাছে ভোট চাইছেন তারা।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাবিতে শিবিরের প্রতীকী ‌‌‌‘লীগ ধর ম্যারাথন’
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে