• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে রাত কাটালেন ববি উপাচার্য

  ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ:  ৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অবকাঠামো উন্নয়ন, জমি অধিগ্রহণ ও পরিবহন সংকট নিরসনের দাবিতে অনশনে বসেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাতজন শিক্ষার্থী। তবে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম তাদের অনশন ভাঙাতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা জানিয়ে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে তিনি তাদের পাশেই মশারি টানিয়ে রাত কাটান।

বৃহস্পতিবার রাত ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচে শিক্ষার্থীরা অনশন শুরু করে, যা শুক্রবারও চলমান ছিল।

শিক্ষার্থীরা জানান, অবকাঠামোগত উন্নয়ন, ক্যাম্পাসের পরিধি বাড়াতে জমি অধিগ্রহণ এবং পরিবহন সংকট নিরসনের দাবিতে তারা দীর্ঘদিন আন্দোলন করে আসছেন। এর আগে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধও করা হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ সাড়া না দেওয়ায় অনশনে বসতে বাধ্য হয়েছেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান শিক্ষার্থীরা।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, অভিভাবক হিসেবে তিনি শিক্ষার্থীদের পাশে ছিলেন। তাদের দাবিগুলোকে যৌক্তিক আখ্যা দিয়ে তিনি জানান, পরিবহন সংকট নিরসনে ইতোমধ্যে একটি বাসের ব্যবস্থা করা হয়েছে। অন্য দাবিগুলো বাস্তবায়নের জন্যও প্রক্রিয়া চলছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাবিতে শিবিরের প্রতীকী ‌‌‌‘লীগ ধর ম্যারাথন’
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে