• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

জাপা নিষিদ্ধের দাবি

টায়ার জ্বালিয়ে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শাহবাগ মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এতে ধোঁয়াচ্ছন্ন হয়ে গেছে পুরো এলাকা। সৃষ্টি হয় তীব্র যানজট। অবশ্য খবর পেয়ে পুলিশ সদস্যরা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশের পরপরই মঞ্চ থেকে ঘোষণা হয়— তারা মিছিল নিয়ে বিজয়নগরে দলীয় কার্যালয়ের সামনে যাবেন।

এরই মধ্যে কিছু নেতাকর্মী শাহবাগের মোড়ে টায়ারে আগুন লাগিয়ে বিক্ষোভ করতে থাকেন। তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ চেয়ে বিভিন্ন স্লোগান দেন।

এ সময় সিনিয়র নেতারা তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেন।

এ ঘটনার ২০ মিনিট পর পুলিশ  সদস্যরা আগুন নিয়ন্ত্রণ করলে যান চলাচল স্বাভাবিক হয়। তখন নেতাকর্মীরাও এলাকা ছেড়ে চলে যান।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক